উদ্দীপকের রাহুলের সঙ্গে 'পল্লিজননী' কবিতার ছেলের বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রাহুলের সঙ্গে 'পল্লিজননী' কবিতার ছেলের আয়ু, আবদার পূরণ করতে না পারা ইত্যাদি নানা বৈসাদৃশ্য রয়েছে। 'পল্লিজননী' কবিতায় কবি একটি দারিদ্র্যক্লিষ্ট পল্লিমায়ের রোগাক্রান্ত ছেলের করুণ চিত্র প্রতিফলিত করেছেন। এ কবিতায় দেখা যায়, বেড়ার ফাঁক দিয়ে শীতের বাতাস ঢুকে কুঁড়েঘরে ছেলের আয়ু গুণছে মা। অর্থের অভাবে কোনো ওষুধ-পথ্য জোগাড় করতে পারেনি। ছেলের জীবন যেন যায় যায় অবস্থা। মা তার রুগৃণ ছেলের শিয়রে রাতের পর রাত জেগে বসে আছেন। তিনি ছেলের অকল্যাণ আশংকায় তার মন কেবলই গুমরে গুমরে কাঁদে। এমন আশঙ্কার কথা রাহুলের মাঝে ফুটে ওঠেনি। উদ্দীপকের রাহুলের পরিবার স্বচ্ছল, পল্লিজননীর ছেলে দরিদ্র। রাহুলের জন্ম শহরে আর পল্লিজননীর ছেলের জন্ম গ্রামে। ছোটোবেলা থেকেই রাহুলের সব আবদার তার মা পূরণ করেছে কিন্তু পল্লির ছেলের আবদার তার মা পূরণ করতে পারেনি। পড়ার ফাঁকে রাহুল অনেক সময় দুষ্টুমি করে প্রায়ই এটা সেটা ভেঙে ফেলে কিন্তু পল্লির ছেলে তা করেনি। এভাবে উভয় ছেলের মধ্যে বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। আবার পল্লিজননীর ছেলে হারানোর আশঙ্কার কথাও বিধৃত হয়েছে, যা উদ্দীপকে নেই। এভাবে উদ্দীপকের রাহুলের সঙ্গে 'পল্লিজননী' কবিতার ছেলের বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের রাহুলের সঙ্গে 'পল্লিজননী' কবিতার ছেলের বৈসাদৃশ্য ব্যাখ্যা…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর