উদ্দীপকের বারেক মিয়ার চরিত্রের সঙ্গে 'কাকতাড়ুয়া' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বারেক মিয়ার চরিত্রের সঙ্গে 'কাকতাড়ুয়া' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্র হলো আহাদ মুন্সি। 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি খল চরিত্র আহাদ মুন্সি। তিনি গ্রামের চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধ শুরু হলে শান্তি কমিটিতে যোগ দেন। স্বাধীনতাবিরোধী আহাদ মুন্সির কাছে 'যুদ্ধ' শব্দটা আতঙ্কের। তিনি পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেন। বুধা তাই তার ঘরে আগুন দেয়। রাস্তায় বুধার সাথে তার দেখা হলে বুধার সরল চেহারা দেখে তার মায়া হয়। হাসি মুখে নাম জিজ্ঞেস করলে বুধা বলে, তার নাম যুদ্ধ। একথা শোনামাত্রই আহাদ মুন্সির চোখ কপালে ওঠে। উদ্দীপকের বারেক মিয়া একটি বিশ্বাসঘাতক চরিত্র। এ ঘৃণ্য লোকটি দেশ বিরোধী কাজ করেছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সে মুখে শান্তির কথা বলে আর ভেতরে অশান্তিতে ভরিয়ে দেয় গ্রামের মানুষদের। মুক্তিযুদ্ধে তার ভূমিকা ছিল নেতিবাচক। তিনি পাকসেনাদের সাথে হাত মিলিয়ে চুকনগর গ্রামের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেন। শান্তি কমিটি গঠনের নামে নিজের লোকদের সাথে বেইমানি করেন। তিনি মুক্তিযুদ্ধে কোনো সহযোগিতা না করে বরং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। 'কাকতাড়ুয়া' উপন্যাসে এমন বিশ্বাসঘাতক চরিত্র আছে। তার নাম আহাদ মুন্সি।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের বারেক মিয়ার চরিত্রের সঙ্গে 'কাকতাড়ুয়া' উপন্যাসের সাদৃশ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর