উদ্দীপক (ii)-এর বক্তব্যে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার বৈশিষ্ট্যকে ধারণ করে আছে। মন্তব্যটির সাথে তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক (ii)-এর বক্তব্যে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার বৈশিষ্ট্যকে ধারণ করে আছে।- মন্তব্যটির সাথে আমি একমত। 'কাকতাড়ুয়া' উপন্যাসের প্রধান চরিত্র বুধা। সে কিশোর বয়সি এক দুরন্ত ছেলে। সে যেমন সাহসী তেমনি ডানপিটে। এ পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। আছে কেবল চাচি আর চাচাতো বোন। সারা গ্রামেই তার বিচরণ। উদ্দীপক (ii)-এ প্রতিবাদী চেতনা ফুটে উঠেছে। এক দল তরুণ মাকে আশ্বস্ত করছে, ভয় নেই। তারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে। তারা মাতৃভূমির কোনো অপমান সহ্য করবে না। স্বাধীনতার মান তারা রক্ষা করবেই। তারা ভীরু নয়, সাহসী। তারা ভীরুর মতো ঘরের কোণে বসে থাকবে না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনবে এবং তা রক্ষা করবে। বুধার চরিত্রেও এমন সাহসী মনোভাব বিদ্যমান। 'কাকতাড়ুয়া' উপন্যাসের পটভূমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। এ উপন্যাসে সেলিনা হোসেন কাকতাড়ুয়ার প্রতীকে পাক হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। বুধা কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে অটল সংযমে মানুষদের প্রতিরোধ করেছে। শত্রুদের ভয় দেখিয়ে সারাক্ষণ তটস্থ রেখেছে। কিশোর বুধার এমন কৌশল ও সাহসী ভূমিকা উদ্দীপক (ii)-এ দেখা যায়। এখানেও ভয়কে জয় করে অন্যায়ের প্রতিবাদ করা হয়েছে। এসব যুক্তিতে তাই আমি মনে করি যে, উদ্দীপক (ii)-এর বক্তব্যে উপন্যাসের বুধার বৈশিষ্ট্যকেই ধারণ করে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপক (ii)-এর বক্তব্যে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার বৈশিষ্ট্যকে ধ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর