"উদ্দীপকের আনিসের মনোভাব 'কাকতাড়ুয়া' উপন্যাসের মূল উপজীব্য বিষয়।"- মন্তব্যটির যৌক্তিক বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের আনিসের মনোভাব 'কাকতাড়ুয়া' উপন্যাসের মূল উপজীব্য বিষয়।"-মন্তব্যটি যৌক্তিক। 'কাকতাড়ুয়া' উপন্যাসের প্রধান চরিত্র বুধা। সে দুরন্ত ও সাহসী এক কিশোর। তার দুনিয়াতে আপনজন বলতে কেউ না থাকায় ভয় কী জিনিস সে জানে না। জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় এগিয়ে আসে এই নির্ভীক বুধা। উদ্দীপকের আনিস বুধার মতোই সাহসী যুবক। মুক্তিযুদ্ধে তার ভূমিকা ইতিবাচক ও সহযোগিতামূলক। গ্রামে যুদ্ধ ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। গ্রামের নারী-পুরুষ সবাই প্রাণের ভয়ে গ্রাম ছাড়তে শুরু করে। তখন তাদের পাশে দাঁড়ায় সাহসী যুবক আনিস। সে তার বন্ধুদের নিয়ে গ্রামকে শত্রুমুক্ত করার দৃঢ় শপথ গ্রহণ করে। 'কাকতাড়ুয়া' উপন্যাসেও বুধার মাধ্যমে এমন বিষয় উঠে এসেছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসের লেখিকা মুক্তিযুদ্ধকালীন নানা ঘটনার বর্ণনা দিয়েছেন। পাকিস্তানি হানাদার বাহিনী বুধাদের গ্রামে আক্রমণ করে নির্বিচারে অনেক মানুষকে হত্যা করে। প্রাণ বাঁচাতে গ্রামের অধিকাংশ মানুষ গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। আবার গ্রামে মিলিটারি হানা দিলে সে নৃশংসতা নিজের চোখে প্রত্যক্ষ করে। তার বুকের মধ্যে প্রতিশোধের স্পৃহা জেগে ওঠে। প্রাণের ভয়ে জীবন বাঁচাতে অনেকেই চলে যায় অন্যত্র। এসব বিষয়ের সাথে উদ্দীপকের আনিসের ভূমিকার মিল রয়েছে। তাই যৌক্তিকভাবেই বলা যায়, উদ্দীপকের আনিসের মনোভাব আলোচ্য উপন্যাসের মূল উপজীব্য বিষয়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকের আনিসের মনোভাব 'কাকতাড়ুয়া' উপন্যাসের মূল উপজীব্য বিষয়।…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর