উদ্দীপক (i) এর বিষয়বস্তু 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক (i) এর বিষয়বস্তু 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় জনগণকে নিজেদের অধিকার আদায়ে স্বদেশকে শত্রুমুক্ত করার দিকটি নির্দেশ করে। স্বাধীনতা ও দেশপ্রেমের অনুপ্রেরণায় জাতিকে উদ্বুদ্ধ করতে বঙ্গবন্ধু ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দেন। সেদিন লক্ষ জনতার সামনে পাকিস্তান স্বৈরশাসনের কবল থেকে এদেশ মুক্ত করতে এবং বাঙালিকে অধিকার আদায়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান। উদ্দীপকে বর্ণিত হয়েছে, বাঙালি ভীতু বা ভীরুর জাত নয়। তারা অধিকার আদায়ে বদ্ধপরিকর। পাকবাহিনীর শোষণ অত্যাচার থেকে মুক্ত হতে, বঞ্চিতরা তাদের অধিকার আদায়ে দুর্বার প্রতিবাদী। তারা যদি অন্যায়ের প্রতিশোধ নিতে না পারে তবে তাদের ভাবী প্রজন্ম তাদের চিরদিন দোষারোপ করবে। আলোচ্য উদ্দীপকে বঙ্গবন্ধু নির্যাতিত মানুষের অধিকার আদায়ের বিষয়ে সচেতনতা তৈরি করার বিষয়টিকে চিহ্নিত করেছে। তাই বলা যায় যে, উদ্দীপক এর বিষয়বস্তু 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় জনগণকে নিজেদের অধিকার আদায়ের দিকটিকে নির্দেশ করে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপক (i) এর বিষয়বস্তু 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' ক…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর