'কবির বিরুদ্ধে কবি' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: 'কবির বিরুদ্ধে কবি' বলতে শুভ শক্তির বিরুদ্ধে অশুভ শক্তির উত্থানকে বোঝানো হয়েছে। 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো'- কবিতায় কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণের মূল বিষয়টি তুলে ধরেছেন। এই ভাষণেই তিনি পাকিস্তানি স্বৈরশাসনের নিগড় থেকে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। তাঁর এই ভাষণের মধ্য দিয়ে সূচিত হয় আমাদের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন ও মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সংগ্রামী চেতনা। বাঙালির শিকড় থেকে জেগে ওঠা এই সংগ্রামী নেতাকে কবি 'রাজনীতির কবি' বলেছেন। তাঁর মৃত্যুর পর এদেশে অশুভ শক্তির উত্থান ঘটে। যে উত্থানে সব ইতিবাচক ভাবনা ও সৌন্দর্যকে সমাহিত করার প্রয়াস চলে। তাই শুভ চেতনার বিরুদ্ধে আজ অশুভ চেতনার উত্থানকে কবি 'কবির বিরুদ্ধে কবি' বলে প্রকাশ করেছেন।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'কবির বিরুদ্ধে কবি' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর