উদ্দীপকে 'একাত্তরের দিনগুলি' রচনার প্রতিফলিত দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রফিকের মাঝে 'একাত্তরের দিনগুলি' রচনার রুমীর অন্যায় শাসন আর শোষণের বিরুদ্ধে জীবনবাজি রেখে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলার দিকটিকে প্রতিফলিত করে। 'একাত্তরের দিনগুলি' রচনার রুমী প্রতিবাদী ও আপোসহীন চরিত্র। ১৯৭১ সালে পাকবাহিনী বাঙালিদের ওপর অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিলে রুমী ঘরে চুপ করে বসে থাকেনি। দেশ বাঁচাতে, দেশের জনগণকে বাঁচাতে নিজের জীবনবাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রুমী পাকবাহিনীর হাতে ধরা পড়ে। যদিও মার্সি পিটিশন করলে রুমী ছাড় পেত তবুও দৃঢ় মনোবল ও আত্মমর্যাদার কারণে মার্সি পিটিশন করেনি। নিজের জীবনকে বাজি রেখে দেশের জন্য আপোসহীন প্রতিবাদ করে গেছে। উদ্দীপকের রফিক দেশের জন্য, মা-মাটিকে হানাদারমুক্ত করার গেরিলাবাহিনীতে যোগদান করে। সেও দুর্ভাগ্যক্রমে ১২ই নভেম্বর পাকহানাদারদের হাতে ধরা পড়ে। প্রচণ্ড নির্যাতনের ফলে সেও শহিদ হয়। উদ্দীপকের রফিক এবং 'একাত্তরের দিনগুলি' রচনার রুমী উভয় চরিত্রের মাঝে আপোসহীন প্রতিবাদী চরিত্র লক্ষ করা যায়। দেশ ও দেশের মানুষকে হানাদারমুক্ত করার জন্য নিজের জীবনবাজি রেখে যুদ্ধ করে শহীদ হয়। তাই বলা যায়, উদ্দীপকের রফিকের মাঝে 'একাত্তরের দিনগুলি' রচনার রুমী চরিত্রের প্রতিবাদী দিকটির প্রতিফলন ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে 'একাত্তরের দিনগুলি' রচনার প্রতিফলিত দিকটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর