উদ্দীপকের শান্ত ছেলেদের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের সামঞ্জস্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শান্ত ছেলেদের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের মহান মুক্তিযুদ্ধে এ দেশের সন্তানদের ঝাঁপিয়ে পড়ার দিকটি সামঞ্জস্যপূর্ণ। 'কাকতাড়ুয়া' উপন্যাসে মুক্তিযুদ্ধের চিত্র ফুটে উঠেছে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। তারা মানুষের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছিল। নির্বিচারে তারা মানুষকে হত্যা করেছিল। তাদের অত্যাচারের প্রতিবাদস্বরূপ বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশ নেয়। জীবন বাজি রেখে তারা শত্রুর সাথে লড়াই করতে থাকে। দেশের মাটিকে শত্রুমুক্ত করতে তারা প্রাণপণ যুদ্ধ চালিয়ে যায়। উদ্দীপকের বাংলা মায়ের ছেলেরা অত্যন্ত শান্ত ও শান্তিপ্রিয়। কিন্তু দেশের শত্রুদের প্রতি অত্যন্ত প্রতিশোধপরায়ণ। শত্রু এলে তারা অস্ত্র হাতে নিয়ে শত্রুর সাথে লড়াই করতে প্রস্তুত। তারা মৃত্যুর ভয়ে ভীত নয়। দেশের স্বাধীনতার জন্য তারা জীবন বাজি রেখে যুদ্ধ করবে। তাদের সংগ্রামী চেতনার দিকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বাংলার বীর সন্তানদের সাথেই সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের শান্ত ছেলেদের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের মহান মুক্তিযুদ্ধে এদেশের সন্তানদের ঝাঁপিয়ে পড়ার দিকটিই মূলত সামঞ্জস্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের শান্ত ছেলেদের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের সামঞ্জস্যপূর্ণ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর