"উদ্দীপকের বিষয়বস্তু থেকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বিষয়বস্তু আরও ব্যাপক।"- মন্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তর: "উদ্দীপকের বিষয়বস্তু থেকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বিষয়বস্তু আরও ব্যাপক।"-মন্তব্যটি যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসের কাহিনি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস। একজন কিশোর কীভাবে মুক্তিযোদ্ধা হয়ে ওঠে তার নেপথ্যের কাহিনি অত্যন্ত দক্ষতার সাথে চিত্রিত হয়েছে আলোচ্য উপন্যাসে। তবে মুক্তিযুদ্ধের বর্ণনার পাশাপাশি জীবনঘনিষ্ঠ আরও অনেক বিষয়ের অবতারণা করা হয়েছে। একটি সার্থক উপন্যাসে মূল কাহিনির পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থার চিত্র তুলে ধরতে হয়। যার ইতিবাচক বিবরণ 'কাকতাড়ুয়া' উপন্যাসে বিদ্যমান। উদ্দীপকে বর্ণিত হয়েছে শত্রুর সাথে অস্ত্র হাতে নিয়ে প্রতিবাদ করার কথা। তারা সাহসী ও শান্তিপ্রিয়। দেশকে তারা মনপ্রাণ দিয়ে ভালোবাসে। তারা সামনে আগুয়ান, কোনো ভয় নেই, কোনো বাধাকে তারা তোয়াক্কা করে না। মাতৃভূমিকে রক্ষা করতে তারা বদ্ধ পরিকর। উপর্যুক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, উদ্দীপকে প্রতিবাদী চরিত্রের বিবরণ থাকলেও তা বর্ণিত হয়েছে সংক্ষিপ্ত পরিসরে। আর 'কাকতাড়ুয়া' উপন্যাসের মুক্তিযুদ্ধের বিবরণ বিশদ আকারে বিধৃত হয়েছে। অর্থাৎ উদ্দীপকের বিষয়বস্তু কিছুটা থাকলেও উভয়ের কাহিনির বিস্তৃতি এবং ঘটনার নানা অনুষঙ্গে পার্থক্য লক্ষণীয়। তাই বলা যায় যে, উদ্দীপকের বিষয়বস্তু থেকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বিষয়বস্তু আরও ব্যাপক ও বিস্তৃত।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকের বিষয়বস্তু থেকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বিষয়বস্তু আরও ব…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর