উদ্দীপকে উল্লেখিত 'অনার্থ কিশোর' 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'অনাথ কিশোর' 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের প্রতিনিধিত্ব করে। আমাদের স্বাধীনতা লক্ষপ্রাণের দান। মুক্তিযুদ্ধে বাঙালিরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেয়। বহু ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়। যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এ স্বাধীনতা তারা আমাদের অহংকার, আমাদের গর্ব। উদ্দীপকে বর্ণিত মুক্তিযুদ্ধে কিছু সুবিধাবাদী মানুষ পাকবাহিনীর সাথে হাত মিলিয়ে নিজের ভাইয়ের ওপর অত্যাচার চালায়। ওদের অত্যাচার থেকে দেশকে রক্ষা করার জন্য অনাথ কিশোরটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 'কাকতাড়ুয়া' উপন্যাসের কিশোর বুধাও খুবই সাহসী। বাবা-মা, ভাই-বোনদের হারিয়ে সে এতিম ও পরিজনহীন। মুক্তিযুদ্ধ শুরু হলে সে গ্রামে থেকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে। রাজাকারদের ঘরে আগুন দেয়। মাইন পুঁতে মিলিটারিদের বাংকার উড়িয়ে দেয়। তার এই সাহসিকতা ও দেশপ্রেম উদ্দীপকের কিশোরের মাঝেও বিরাজমান। তাই বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত 'অনাথ কিশোর' 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের প্রতিরূপ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত 'অনার্থ কিশোর' 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে চরিত্রের…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর