'কাকতাড়ুয়া' উপন্যাসের আলোকে উদ্দীপকে উল্লেখিত সুবিধাবাদী মানুষদের স্বরূপ বিশ্লেষণ করো।
উত্তর: 'কাকতাড়ুয়া' উপন্যাসের আহাদ মুন্সি উদ্দীপকে বর্ণিত সুবিধাবাদী মানুষদের অন্তর্ভুক্ত। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অহংকার। ১৯৭১ সালে দেশের প্রায় সর্বস্তরের জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। কিন্তু কিছু স্বার্থান্বেষী বিশ্বাসঘাতক দেশ ও জাতির সঙ্গে বেইমানি করে পাকিস্তানিদের সহায়তা করে। বাঙালির ইতিহাসে এরা ঘৃণিত ও নিন্দিত। উদ্দীপকে বর্ণিত হয়েছে মুক্তিযুদ্ধে পাকবাহিনীর অত্যাচারের চিত্র। এদেশের সাধারণ মানুষের ওপর পাকিস্তানি বাহিনী নির্মম অত্যাচার-নির্যাতন চালালে এদেশের সুবিধাবাদী কিছু মানুষ পাকবাহিনীকে সহযোগিতা করে। হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে নিজের ভাইয়ের ওপর চালায় অত্যাচার। 'কাকতাড়ুয়া' উপন্যাসের আহাদ মুন্সি তেমনি এক সুবিধাবাদী চরিত্র। সে হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে তার স্বার্থ হাসিল করে নেয় এবং এলাকায় বিভিন্ন কর্মকাড পরিচালনা করে। আহাদ মুন্সিই উদ্দীপকের সুবিধাবাদী মানুষের প্রতিনিধি। এরাই ১৯৭১ সালে রাজাকার, আলবদর বাহিনী গঠন করে নিজ দেশের মানুষদের ওপর নির্যাতন চালায়। তাই বলা যায় যে, 'কাকতাড়ুয়া' উপন্যাসের আহাদ মুন্সিই উদ্দীপকের সুবিধাবাদী মানুষদের প্রতিরূপ চরিত্র এবং সার্থক প্রতিনিধি।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'কাকতাড়ুয়া' উপন্যাসের আলোকে উদ্দীপকে উল্লেখিত সুবিধাবাদী মানুষদের …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর