"সাইমনের মানসিকতায় 'বঙ্গবাণী' কবিতার কবির সুর ধ্বনিত হয়েছে"- বিশ্লেষণ করো।
উত্তর: মাতৃভাষা বাংলাকে ভালোবাসায় সাইমনের মানসিকতায় 'বঙ্গবাণী' কবিতার কবির সুর ধ্বনিত হয়েছে। 'বঙ্গবাণী' কবিতায় কবি মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। কবির কাছে মাতৃভাষার মতো শ্রদ্ধার ও ভালোবাসার আর কিছু হতে পারে না। আবার তিনি মাতৃভাষার অমর্যাদা বা অসম্মান কোনোভাবেই মেনে নিতে পারেন না। কারণ মাতৃভাষার থেকে হিতকর অন্য কোনো ভাষা হতে পারে না। উদ্দীপকের সাইমন মাতৃভাষাকে শ্রদ্ধা করে, সম্মান জানায়। সে মাতৃভাষা বাংলার প্রতি খুবই অনুরক্ত এবং তাকে মাতৃভাষাপ্রেমী বলা যায়। কারণ যে মাতৃভাষা নিয়ে আমরা গর্ব করি সে ভাষা আমরা পেয়েছি অনেক ত্যাগের বিনিময়ে। এ ভাষা মায়ের মুখের ভাষা, যে ভাষায় আমরা প্রাণভরে কথা বলতে পারি সে ভাষার মর্যাদা আমরা রক্ষা করবই। এই ভাষাতেই আমরা কথা বলব, অন্য কোনো ভাষাতে নয়। 'বঙ্গবাণী' কবিতায় কবির মাতৃভাষাপ্রীতি ফুটে উঠেছে। তবে তাঁর অন্য বিদেশি ভাষার প্রতি কোনো বিরাগ ছিল না। যে কোনো জাতির কাছেই তার মাতৃভাষা খুবই তাৎপর্য বহন করে। মাতৃভাষা ব্যতীত সাফল্য অর্জন করা যায় না। তাই কবি মাতৃভাষাকে যারা অবজ্ঞা করে তাদেরকে তিনি ধিক্কার জানিয়েছেন। তাদেরকে অন্যদেশেও চলে যেতে বলেছেন। উদ্দীপকের সাইমন মাতৃভাষাকে অবজ্ঞা করেনি। এই ভাষার প্রতি তার গভীর ভালোবাসা আছে। বাংলা ভাষা নিয়ে তার গর্বের অন্ত নেই। এমন ভালোবাসার সুর ধ্বনিত হয়েছে আলোচ্য কবিতার কবির মাঝেও।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"সাইমনের মানসিকতায় 'বঙ্গবাণী' কবিতার কবির সুর ধ্বনিত হয়েছে"- বিশ্…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর