উদ্দীপকের সিয়ামের মধ্যে 'বঙ্গবাণী' কবিতায় প্রকাশিত দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সিয়ামের মধ্যে 'বঙ্গবাণী' কবিতায় প্রকাশিত বাংলা ভাষাকে ঘৃণা করার দিকটি প্রকাশিত হয়েছে। 'বঙ্গবাণী' কবিতার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাতৃভাষাপ্রেম। কবি আবদুল হাকিমের সময়, অর্থাৎ সতেরো শতকে একশ্রেণির লোক ছিল যারা নিজের দেশ, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে বিভ্রান্ত ছিল এবং বাংলা ভাষাকে অবজ্ঞা করতো। তারা বাংলাকে হিন্দুর অক্ষর বলে ঘৃণা করতো। তখন ঐ শ্রণি আরবি-ফারসি ভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতো। এই কবিতায় যারা মাতৃভাষা বাংলায় শিক্ষা অর্জন করতে অনাগ্রহ প্রকাশ করে কবি তাদের দেশ ছেড়ে চলে যেতে বলেছেন। উদ্দীপকের সিয়াম বাংলা ভাষাকে অবজ্ঞা করে। সে মাতৃভাষা বাদ দিয়ে ইংরেজিকে অধিক গুরত্ব দেয়। সে মনে করে ইংরেজি ভাষা ও সাহিত্যের তুলনা হয় না। বাংলা নিয়ে তার কোনো আগ্রহ নেই। এতে তার বাংলা বিদ্বেষী মনোভাব ফুটে উঠেছে। এই শ্রেণির লোকদের দেশ ছেড়ে বিদেশ চলে যাওয়া উচিত-সেটাই মনে করেন 'বঙ্গবাণী' কবিতার কবি। এদেশে তাদের ঠাঁই নেই। অন্য ভাষার প্রতি কবির কোনো বিদ্বেষ নেই। কিন্তু মাতৃভাষার প্রতি অবজ্ঞাকারীদের প্রতি কবি তীব্র শ্লেষ প্রকাশ করেছেন। কেননা মাতৃভাষার চেয়ে বড়ো কিছু হতে পারে না। সেটি সিয়াম বুঝতে পারেনি বলেই তার মতো লোকদের 'বঙ্গবাণী' কবিতার কবি ঘৃণা এবং তাদের জন্মপরিচয় নিয়েও সংশয় প্রকাশ করেছেন।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের সিয়ামের মধ্যে 'বঙ্গবাণী' কবিতায় প্রকাশিত দিকটি ব্যাখ্যা…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর