"আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে"- চরণটি দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: 'আমি যে এসেছি জয় বাংলার বজ্ঞকণ্ঠ থেকে।'- বলতে স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের প্রেরণাকে বোঝানো হয়েছে। বাংলার অবিসংবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতার দিকনির্দেশনা পায়। তাঁর আহ্বানে সাড়া দিয়েই এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতা অর্জন করে। এসময় তাঁর উচ্চারিত 'জয় বাংলা' ধ্বনি আপামর জনমনে দেশাত্মবোধের এক অনন্য প্রেরণা সঞ্চার করে। বাঙালি জাতির আত্মপরিচয়ের সূত্র ধরে কবি তাই ঐতিহাসিক 'জয় বাংলা' ধ্বনিকে উপজীব্য করেছেন। প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা এ কথাই বোঝানো হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে"- চরণটি দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর