অংশ-১ এর সাথে 'আমার পরিচয়' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: অংশ-১ এর সাথে 'আমার পরিচয়' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো বাঙালি জাতির সংগ্রামী পটভূমি। 'আমার পরিচয়' কবিতায় বাঙালির দীর্ঘ সংগ্রামের ইতিহাস-ঐতিহ্যকে বিধৃত করা হয়েছে। এখানে বাঙালির আত্মপরিচয়ের এক অসামান্য চিত্র ফুটে উঠেছে। কবি তাঁর এ কবিতায় বাঙালির উদ্ভব্ব, ক্রমবিকাশ, সংগ্রাম ইত্যাদি পরম মমতায় উল্লেখ করেছেন। স্বাধীন রাষ্ট্র এবং আত্মমর্যাদাবোধসম্পন্ন জাতিসত্তা প্রতিষ্ঠায় ত্যাগ-তিতিক্ষা সমৃদ্ধ ইতিহাসের কথা এ কবিতায় বলা হয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে সর্বশেষ বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশের বিজয় গাঁথা এ কবিতায় স্থান পেয়েছে। অংশ-১ এ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার অনুপ্রেরণামূলক কথা বিধৃত হয়েছে। এখানে ভয়কে জয় করার কথা বলা হয়েছে। সময়ের প্রয়োজনে লড়েছে এদেশের বীর বাঙালিরা। লড়াই সংগ্রাম করেই বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে যুগে যুগে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে অনেক রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এমন ত্যাগী আর সাহসী বক্তব্য 'আমার পরিচয়' কবিতায়ও প্রতিফলিত হয়েছে। বাঙালি আজ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি। অংশ-১ এর সাথে এ বক্তব্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং সাহসী সংগ্রামের সাথে এর সাদৃশ্যও বিদ্যমান।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
অংশ-১ এর সাথে 'আমার পরিচয়' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর