'পল্লিজননী' কবিতায় 'মুসলমানের আড়ং দেখিতে নাই'- এই চরণ দ্বারা কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'মুসলমানের আড়ং দেখিতে নাই।'- চরণটি দ্বারা ছেলের আবদার রক্ষা করতে না পারায় মায়ের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। বাঙালি মুসলমান পরিবারে বিভিন্ন ধর্মীয় অনুশাসন বিদ্যমান। সেটিকে বেশি গুরত্ব দিয়ে নিজের অভাবের বিষয়টি মা এড়িয়ে গেছেন। কারণ অভাবের সংসারে মা ছেলের ছোটো ছোটো আবদারও রক্ষা করতে পারেননি। একবার মেলার সময় পুতুল কেনার জন্য ছেলে মায়ের কাছে বায়না ধরেছিল। তখন টাকা না থাকায় মা তা কিনে দিতে পারেননি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলমানদের মেলায় যাওয়ার কিছু প্রতিবন্ধকতা রয়েছে বলে তিনি ছেলেকে বারণ করেছেন। মা ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য উল্টো বুঝিয়েছেন- মুসলমানের আড়ং দেখতে নেই।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'পল্লিজননী' কবিতায় 'মুসলমানের আড়ং দেখিতে নাই'- এই চরণ দ্বারা কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর