স্তবক-১-এ 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: স্তবক-১ এ 'কাকতাড়ুয়া' উপন্যাসে বিধৃত পাকিস্তানি সৈন্যদের হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলার দিকটি ফুটে উঠেছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে ঔপন্যাসিক গ্রামীণ পটভূমিতে এদেশের মুক্তিযুদ্ধের একটি বিশ্বস্ত ছবি এঁকেছেন। উপন্যাসটিতে তিনি পাকিস্তানি সৈন্যদের অন্যায়-আগ্রাসন ও সাধারণ জনজীবনের ওপর মুক্তিযুদ্ধের প্রভাবকে স্পষ্ট করে তুলেছেন। সেসময় তাদের অত্যাচারে সমগ্র দেশবাসীর জীবনে যেন বিপর্যয় নেমে এসেছিল। উদ্দীপকের স্তবক-১ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা। কবিতাংশটিতে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসলীলাকে তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, গোলার শব্দে ভীত সন্তান মাকে ডেকে আনে। আর মা জানালা খুলে বাইরে ভীষণ অগ্নিকান্ডের দৃশ্য দেখতে পান। আলোচ্য কবিতাংশটিতে ফুটে ওঠা এই ধ্বংসযজ্ঞের কথা 'কাকতাড়ুয়া' উপন্যাসেও একইভাবে ফুটে উঠেছে। সেখানেও তাদের হত্যা-নির্যাতন ও বাজার পুড়িয়ে দেওয়ার মতো ঘটনার উল্লেখ করা হয়েছে। সেই আগুনে বুধাদের গ্রামের অনেকে পুড়ে মারা যায়। সে বিবেচনায় স্তবক-১ এ 'কাকতাড়ুয়া' উপন্যাসে বিধৃত পাকিস্তানি সৈন্যদের হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলার দিকটিই ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
স্তবক-১-এ 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর