সাদৃশ্য থাকলেও উদ্দীপকের রামীম 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের যথার্থ প্রতিচ্ছবি হয়ে উঠতে পারেনি-মূল্যায়ন করো।
উত্তর: পিতৃমাতৃহীন হওয়ার দিক থেকে সাদৃশ্য থাকলেও পরিণতি বিবেচনায় উদ্দীপকের রামীম 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের যথার্থ প্রতিনিধি হয়ে উঠতে পারেনি। 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধা এক এতিম কিশোর। কলেরার প্রকোপে এক রাতের মধ্যে পরিবারের সকলকে হারিয়ে সে দিশেহারা হয়ে পড়ে। এমতাবস্থায় কিছুদিন চাচির বাড়িতে থাকলেও অভাবের কারণে চাচি তার ভরণপোষণের বিষয়ে অপারগতা প্রকাশ করেন। ফলে কিশোর বয়সেই একরকম যাযাবর জীবনে পদার্পন করতে হয় তাকে। উদ্দীপকে সাভারের রানা প্লাজা ধ্বসে পড়াকে কেন্দ্র করে রামীম নামের এক সাত বছরের কিশোরের জীবনের ট্রাজেডিকে তুলে ধরা হয়েছে। উক্ত দুর্ঘটনায় রামীমের বাবা-মা দুজনেই নিহত হন। এমতাবস্থায় বাড়ি-মালিকের স্ত্রী মর্জিনা তাকে সস্নেহে কাছে টেনে নেন। তার ঐকান্তিক ইচ্ছায় ও আন্তরিকতায় অবশেষে রামীম স্কুলে ভর্তি হয়। এভাবে রামীমের দেখাশোনার দায়িত্ব নিয়ে মর্জিনা তাকে আলোর পথ দেখান। 'কাকতাড়ুয়া' উপন্যাসটি রচিত হয়েছে পিতৃমাতৃহীন এক কিশোর বুধাকে কেন্দ্র করে। বাবা-মায়ের মৃত্যুর পর প্রাথমিকভাবে চাচির সংসারে আশ্রয় পেলেও তা স্থায়ী হয়নি। ফলে কিশোর বয়সেই বুধাকে তার নিজের দেখভালের দায়িত্ব নিতে হয়, যা উদ্দীপকের রামীমের ক্ষেত্রে ঘটেনি। তাছাড়া এ উপন্যাসে বুধা অবতীর্ণ হয়েছে মুক্তিযোদ্ধার ভূমিকায়। দেশবাসীকে শত্রুমুক্ত করতে তাকে অত্যন্ত সাহসী ও বীরত্বপূর্ণ ভূমিকায় দেখা যায়। এর মধ্য দিয়ে সে তার ছন্নছাড়া জীবনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যও খুঁজে পায়। উদ্দীপকের রামীমের মাঝে এরকম কোনো বিষয় লক্ষ করা যায় না। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সাদৃশ্য থাকলেও উদ্দীপকের রামীম 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রে…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর