"উদ্দীপক- (ii) যেন 'মানুষ' কবিতার কবির মূল চেতনাকে ধারণা করেছে।"-মূল্যায়ন করো।
উত্তর: "উদ্দীপক (ii) যেন 'মানুষ' কবিতার কবির মূল চেতনাকে ধারণ করেছে।"- মন্তব্যটি যথার্থ। 'মানুষ' কবিতায় কবির সাম্যবাদী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। সমাজ সচেতন কবি সেখানে সকল বিভেদের উর্ধে এক উদার ও সাম্যবাদী সমাজের প্রত্যাশা করেছেন, যেখানে মানুষ মূল্যায়িত হবে মানুষ পরিচয়ের নিরিখে। আর তা করতে গিয়ে তিনি স্বার্থপর ও কূপমন্ডুক ব্যক্তিদের স্বরূপ তুলে ধরে এমন পরিস্থিতির অবসান কামনা করেছেন। উদ্দীপক (ii)-এর কবিতাংশে আত্মকেন্দ্রিক ও স্বার্থপর মানুষদের স্বরূপ উন্মোচন করা হয়েছে। মানবিকবোধকে জলাঞ্জলী দিয়েছে বলেই এসকল মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে মানুষকে ব্যবহার করে। সাধারণ মানুষের শ্রম-ঘামে অর্জিত যা-কিছু, তার ফল ভোগ করে তৃত্ত হয়। অথচ দেবতাসম এসকল মানুষের দুঃখ-কষ্টকে তারা গ্রাহ্যও করে না। 'মানুষ' কবিতায় কবি জাতি-ধর্মের উর্ধে মানুষ পরিচয়কেই শ্রেষ্ঠ প্রতিপন্ন করেছেন। আর তা করতে গিয়ে তিনি আমাদের সমাজে বিরাজমান ভেদ-বৈষম্যের স্বরূপ তুলে ধরে এর নিরর্থকতা সম্পর্কে প্রমাণ করেছেন। কবি মনে করেন, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের একই পরিচয়। আর তা হলো আমরা মানুষ। আর তাই মানব মর্যাদাকেই আমাদের সর্বাগ্রে গুরুত্ব দেওয়া উচিত। এর মধ্য দিয়ে কবিতাটিতে বিভেদমুক্ত ও কল্যাণকামী এক সমাজের প্রত্যাশা করা হয়েছে। উদ্দীপক (ii)-এর কবিতাংশে এসকল বিষয়ের উল্লেখ নেই। সেখানে কেবল এ কবিতার একটি দিক তথা স্বার্থপর ব্যক্তিদের মনোভাবই ফুটে উঠেছে, কবিতাটির অন্যান্য দিক নয়। এ দিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপক- (ii) যেন 'মানুষ' কবিতার কবির মূল চেতনাকে ধারণা করেছে।"-মূ…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর