শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক- (i) 'মানুষ' কবিতার যে বিষয়টির ইঙ্গিত বহন করে তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপক (i)-এর কবিতাংশ 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিতের স্বার্থপর মানসিকতার প্রতি ইঙ্গিত করে। 'মানুষ' কবিতায় কবি সকল ভেদ-বৈষম্যের উর্ধ্বে মানুষ পরিচয়ের গুরুত্ব তুলে ধরেছেন। আর তা করতে গিয়ে তিনি মসজিদ-মন্দিরের মতো ধর্মীয় উপাসনালয়ে স্বার্থান্ধ কিছু মানুষের অন্যায় আস্ফালনের চিত্র উত্থাপন করেছেন। মানবতা বিবর্জিত ও কূপমন্ডুক প্রকৃতির এসকল মানুষ ধর্মের মর্মবাণীকে ধারণ করতে পারেনি বলেই উপাসনালয় থেকে অভূক্তকে তাড়িয়ে দেওয়ার মতো হীন কাজে প্রবৃত্ত হয়। উদ্দীপক (i)-এর কবিতাংশে স্বার্থপর প্রকৃতির ব্যক্তিদের হীন মানসিকতাকে তুলে ধরা হয়েছে। মানবিকবোধহীন এসকল মানুষ ভোগবাদে বিশ্বাসী। এ কারণে ব্যক্তিস্বার্থের বাইরে তারা কিছু ভাবতে পারে না। আর তাই অনাহারি ও দরিদ্র মানুষকে সামান্য মুষ্টি ভিক্ষে দিতেও তারা নারাজ। একইভাবে, 'মানুষ' কবিতায়ও কবি 'মোল্লা-পুরোহিত' চরিত্রের মধ্য দিয়ে এরকম স্বার্থান্ধ মানুষদের কথা তুলে ধরেছেন। তাদের স্বার্থান্ধ মানসিকতার কারণেই অভুক্ত মুসাফিরকে ক্ষুধার্ত অবস্থায় মসজিদ-মন্দির থেকে বের হয়ে আসতে হয়। এদিক বিবেচনায় উদ্দীপক (i)-এর কবিতাংশ 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিতের স্বার্থপর মানসিকতার প্রতিই ইঙ্গিত করে।

SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

উদ্দীপক- (i) 'মানুষ' কবিতার যে বিষয়টির ইঙ্গিত বহন করে তা ব্যাখ্যা …

উদ্দীপক

(i) তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা-মুষ্টি দিলে, দ্বারী দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে। (ii) বন্ধু তোমার বুকভরা লোভ দুচোখ স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে, তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা-মথিত সুধা, তাই, লুটে তুমি খাবে পশু? তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা?

Dinajpur · 2024

উত্তর

'ফুকারি' অর্থ চিৎকার করে।

উত্তর

ভিখারিকে খাবার দিলে পুরোহিতের কোনো স্বার্থ উদ্ধার হবে না, তাই সহসা বন্ধ হলো মন্দির। একদিন এক অসহায় নিরন্ন মানুষ মন্দিরের সামনে দাঁড়িয়ে পূজারিকে ডাকছিল। তার ডাক শুনে পূজারি ভেবেছিল নিশ্চয়ই কোনো দেবতা হবেন। আর দেবতার বরে সে রাজা-টাজা কিছু একটা হয়ে যাবে। দরজা খুলে সে দেখল সেখানে এক নিরন্ন মানুষ দাঁড়িয়ে আছে। তাই সে বিরক্ত হয়ে সহসা মন্দিরের দরজা বন্ধ করে অমানুষিক কাজটি করল।

উত্তর

উদ্দীপক (i)-এর কবিতাংশ 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিতের স্বার্থপর মানসিকতার প্রতি ইঙ্গিত করে। 'মানুষ' কবিতায় কবি সকল ভেদ-বৈষম্যের উর্ধ্বে মানুষ পরিচয়ের গুরুত্ব তুলে ধরেছেন। আর তা করতে গিয়ে তিনি মসজিদ-মন্দিরের মতো ধর্মীয় উপাসনালয়ে স্বার্থান্ধ কিছু মানুষের অন্যায় আস্ফালনের চিত্র উত্থাপন করেছেন। মানবতা বিবর্জিত ও কূপমন্ডুক প্রকৃতির এসকল মানুষ ধর্মের মর্মবাণীকে ধারণ করতে পারেনি বলেই উপাসনালয় থেকে অভূক্তকে তাড়িয়ে দেওয়ার মতো হীন কাজে প্রবৃত্ত হয়। উদ্দীপক (i)-এর কবিতাংশে স্বার্থপর প্রকৃতির ব্যক্তিদের হীন মানসিকতাকে তুলে ধরা হয়েছে। মানবিকবোধহীন এসকল মানুষ ভোগবাদে বিশ্বাসী। এ কারণে ব্যক্তিস্বার্থের বাইরে তারা কিছু ভাবতে পারে না। আর তাই অনাহারি ও দরিদ্র মানুষকে সামান্য মুষ্টি ভিক্ষে দিতেও তারা নারাজ। একইভাবে, 'মানুষ' কবিতায়ও কবি 'মোল্লা-পুরোহিত' চরিত্রের মধ্য দিয়ে এরকম স্বার্থান্ধ মানুষদের কথা তুলে ধরেছেন। তাদের স্বার্থান্ধ মানসিকতার কারণেই অভুক্ত মুসাফিরকে ক্ষুধার্ত অবস্থায় মসজিদ-মন্দির থেকে বের হয়ে আসতে হয়। এদিক বিবেচনায় উদ্দীপক (i)-এর কবিতাংশ 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিতের স্বার্থপর মানসিকতার প্রতিই ইঙ্গিত করে।

উত্তর

"উদ্দীপক (ii) যেন 'মানুষ' কবিতার কবির মূল চেতনাকে ধারণ করেছে।"- মন্তব্যটি যথার্থ। 'মানুষ' কবিতায় কবির সাম্যবাদী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। সমাজ সচেতন কবি সেখানে সকল বিভেদের উর্ধে এক উদার ও সাম্যবাদী সমাজের প্রত্যাশা করেছেন, যেখানে মানুষ মূল্যায়িত হবে মানুষ পরিচয়ের নিরিখে। আর তা করতে গিয়ে তিনি স্বার্থপর ও কূপমন্ডুক ব্যক্তিদের স্বরূপ তুলে ধরে এমন পরিস্থিতির অবসান কামনা করেছেন। উদ্দীপক (ii)-এর কবিতাংশে আত্মকেন্দ্রিক ও স্বার্থপর মানুষদের স্বরূপ উন্মোচন করা হয়েছে। মানবিকবোধকে জলাঞ্জলী দিয়েছে বলেই এসকল মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে মানুষকে ব্যবহার করে। সাধারণ মানুষের শ্রম-ঘামে অর্জিত যা-কিছু, তার ফল ভোগ করে তৃত্ত হয়। অথচ দেবতাসম এসকল মানুষের দুঃখ-কষ্টকে তারা গ্রাহ্যও করে না। 'মানুষ' কবিতায় কবি জাতি-ধর্মের উর্ধে মানুষ পরিচয়কেই শ্রেষ্ঠ প্রতিপন্ন করেছেন। আর তা করতে গিয়ে তিনি আমাদের সমাজে বিরাজমান ভেদ-বৈষম্যের স্বরূপ তুলে ধরে এর নিরর্থকতা সম্পর্কে প্রমাণ করেছেন। কবি মনে করেন, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের একই পরিচয়। আর তা হলো আমরা মানুষ। আর তাই মানব মর্যাদাকেই আমাদের সর্বাগ্রে গুরুত্ব দেওয়া উচিত। এর মধ্য দিয়ে কবিতাটিতে বিভেদমুক্ত ও কল্যাণকামী এক সমাজের প্রত্যাশা করা হয়েছে। উদ্দীপক (ii)-এর কবিতাংশে এসকল বিষয়ের উল্লেখ নেই। সেখানে কেবল এ কবিতার একটি দিক তথা স্বার্থপর ব্যক্তিদের মনোভাবই ফুটে উঠেছে, কবিতাটির অন্যান্য দিক নয়। এ দিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৯৭১-এর মুক্তিযুদ্ধে পাক-বাহিনী শহর ছাড়াও ঘাঁটি বাঁধে বাংলার অসংখ্য গ্রাম-গঞ্জে। গণহত্যা, বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া, লুটতরাজ আর অসহায় নারীদের উপর চালায় অকথ্য নির্যাতন। এ বিষয়টি গভীরভাবে নাড়া দেয় বিরামপুরের কিশোর জয়নালকে। সে সুযোগ খোঁজে প্রতিশোধের। একসময় সেই সুযোগ মিলেও যায়। মুক্তিবাহিনীতে যোগ দেয়া সেই গ্রামেরই ছেলে জলিল তাকে মাইন পোঁতার জন্য প্রস্তাব দেয়। জয়নাল তীব্র ঘৃণায় হানাদার বাহিনীর আস্তানার কাছে গোপনে মাইন পুঁতে দেয়। দিনের শেষে পাকিস্তানি হানাদারেরা আস্তানায় ফিরলে বিকট শব্দে মাইনটি বিস্ফোরিত হয়। মুক্তির আনন্দে জয়নাল আত্মহারা হয়ে যায়।

Mymensingh · 2020

ক
বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?
খ
হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রটির কীরূপ সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিত্রপট।”- এর সপক্ষে যুক্তিসহ মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।

হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?

বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গ্রামের নাম কমলা দিঘী। শান্ত, পরিপাটি ও আনন্দমুখর পরিবেশ। হঠাৎ একদিন বিকট শব্দে আঁতকে ওঠে গ্রামের ছেলে-বুড়ো সবাই। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে মুখোশধারী কিছু লোক চলে যায় বুটের শব্দের আওয়াজ তুলে। ছিন্ন-ভিন্ন গ্রামের এক কুটির থেকে একটি আর্তনাদ- এরা আমাদের পরিচিতজন নয়, এরা সবাই লুটেরা। এই আর্তনাদের কঠিন জবাব দেয় গ্রামেরই এক অল্পবয়সী ছেলে আজাদ। সে বলে, এই লুটেরাদের দেশছাড়া করব, নয়তো মরব।

Mymensingh · 2020

ক
বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?
খ
বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত বহন করে তার ব্যাখ্যা দাও।
ঘ
“উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিধ্বনি।”- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।

বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?

বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলা নববর্ষ বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব। বাংলা সন কে কবে প্রচলন করেছিলেন এ নিয়ে মতান্তর থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এই সনের গণনা আরম্ভ হয়। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোকমেলার আয়োজন করে সাধারণ মানুষ এই উৎসবকে প্রাণে ধারণ করেছে। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে, তার পেছনেও নববর্ষের সক্রিয় প্রেরণা কাজ করে। কারণ, পাকিস্তানিরা বাঙালির এই প্রাণের উৎসবকে নস্যাৎ করার জন্য তীব্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা।

Mymensingh · 2020

ক
'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?
খ
“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।
গ
'পয়লা বৈশাখ' প্রবন্ধে প্রকাশিত বাঙালি জাতির প্রাণের উৎসবটি উদ্দীপকে কতটুকু লক্ষণীয়? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকে উল্লিখিত বাঙালি জাতীয়তায় নববর্ষের সক্রিয় প্রেরণাটি 'পয়লা বৈশাখ' প্রবন্ধের সাথে একাত্মতা, ঘোষণা করে।”- মন্তব্যটির যুক্তিপূর্ণ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।

“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিউদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রটির কীরূপ সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যহরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?“উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিধ্বনি।”- মউদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত বহন করে তার ব্বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?“উদ্দীপকে উল্লিখিত বাঙালি জাতীয়তায় নববর্ষের সক্রিয় প্রেরণাটি 'পয়লা বৈশাখ' প্রবন্'পয়লা বৈশাখ' প্রবন্ধে প্রকাশিত বাঙালি জাতির প্রাণের উৎসবটি উদ্দীপকে কতটুকু লক্ষণ“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

প্রশ্ন পাওয়া যায়নি | Prosthuti