স্তবক-১-এ 'আমার পরিচয়' কবিতার যে বিষয়টি নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের স্তবক-১ 'আমার পরিচয়' কবিতায় ফুটে ওঠা মুক্তির জন্য বাঙালিদের আত্মত্যাগের বিষয়টিকে নির্দেশ করে। 'আমার পরিচয়' কবিতায় আত্মপরিচয়ের সূত্র ধরে কবি বাঙালি জাতির হাজার বছরের ক্রমবিবর্তনের ইতিহাস ও ঐতিহ্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। এরই অংশ হিসেবে কবিতাটিতে তিনি স্বাধীনতার জন্য, মুক্তির জন্য এ জাতির অনাদি অতীতের সংগ্রাম ও আত্মত্যাগের কথা শ্রস্ধাভরে স্মরণ করেছেন। ধারাবাহিক এসকল সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি স্বাধীনতা লাভ করে। উদ্দীপকের স্তবক-১ অবিভক্ত ভারতবর্ষের প্রক্ষাপটে রচিত। এখানে একজন মহান স্বাধীনতা সংগ্রামীর আবেগময় বয়ান ফুটে উঠেছে। যেখানে দেশমাতৃকাকে মুক্ত করতে গিয়ে তাকে ফাঁসির সাজা পেতে হয়। তাই সমগ্র ভারতবাসীকে সাক্ষ রেখে মায়ের কাছ থেকে চোখের জলে বিদায় প্রার্থনা করছেন তিনি। একইভাবে, 'আমার পরিচয়' কবিতায়ও কবি স্বাধীন ও সার্বভৌম জাতিসত্তা হিসেবে বাঙ্গালির আত্মপ্রকাশের পেছনে উপনিবেশবাদী শক্তির বিরুদ্ধে অতীতের সংগ্রাম, বিপ্লব-বিদ্রোহ ও আত্মত্যাগের কথা বর্ণনা করেছেন। মুক্তিকামী এসকল মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। উদ্দীপকের স্তবক-১ আলোচ্য কবিতার এ বিষয়টিকেই নির্দেশ করে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
স্তবক-১-এ 'আমার পরিচয়' কবিতার যে বিষয়টি নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর