"সাদৃশ্য থাকলেও উদ্দীপকের বাদশা বাবর ও 'পল্লিজননী' কবিতার পল্লিমায়ের মধ্যে অবস্থানগত ভিন্নতাও স্পষ্ট।"-বিশ্লেষণ করো।
উত্তর: "সাদৃশ্য থাকলেও উদ্দীপকের বাদশা বাবর এবং 'পল্লিজননী' কবিতার পল্লিমায়ের মধ্যে অবস্থানগত ভিন্নতা স্পষ্ট" মন্তব্যটি যথার্থ বলেই আমি মনে করি। 'পল্লিজননী' কবিতায় রুগ্ধ পুত্রের শিয়রে বসে রাতজাগা এক মায়ের অপারগতা ও মনোকষ্টের কথা বর্ণিত হয়েছে। দারিদ্র্যের কারণে মা সন্তানের সুচিকিৎসা বা ওষুধ-পথ্যের ব্যবস্থা করতে পারেননি, পারেননি তার ছোটো ছোটো আবদার মেটাতে। অসুস্থ সন্তানের শিয়রে বসে মায়ের মন আজ তাই ভারাক্রান্ত। উদ্দীপকের কবিতাংশে বাদশা বাবরের পিতৃস্নেহের এক অনবদ্য আখ্যান তুলে ধরা হয়েছে। তাঁর পুত্র হুমায়ুন অসুস্থ। সংগত কারণেই বাদশা বাবরের পিতৃমন আজ বিচলিত। রাজ্যের সকল অভিজ্ঞ হেকিম, কবিরাজ ও দরবেশ তাকে সুস্থ করে তোলার জন্য নানাভাবে চেষ্টা করছেন। এমতাবস্থায় পুত্রের অনিষ্ট আশংকায়, দুশ্চিন্তায় তিনি বিনিদ্র রজনীযাপন করছেন। বাদশা বাবরের মধ্যে ফুটে ওঠা অপত্যস্নেহের এই দিকটি আলোচ্য কবিতার পল্লিমায়ের মাঝেও একইভাবে লক্ষ করা যায়। 'পল্লিজননী' কবিতাটি এক স্নেহশীলা মায়ের অক্ষমতা ও অন্তর্যাতনার আখ্যান। দরিদ্র মা অর্থাভাবের কারণে প্রাণপ্রিয় সন্তানের প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। ফলে ছেলে তার ধীরে ধীরে মৃত্যুমুখে ধাবিত হচ্ছে আর মা তার পাশে বসে একাকী রাত জাগছেন। তার সকরুণ আহাজারিতে চারপাশ যেন ভারী হয়ে উঠেছে। পক্ষান্তরে, উদ্দীপকের কবিতাংশে বাদশা বাবরের প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে, যিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেও ছেলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা করেছেন। এক্ষেত্রে বাদশা বাবরের সাথে পল্লিমায়ের আর্থসামাজিক অবস্থানের কোনো তুলনা চলে না। তাদের অবস্থানগত এই ভিন্নতা বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"সাদৃশ্য থাকলেও উদ্দীপকের বাদশা বাবর ও 'পল্লিজননী' কবিতার পল্লিমায়ে…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর