উদ্দীপকে ছাত্রদের হল ছেড়ে পালানো 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে ঘটনাকে স্মরণ করিয়ে দেয় তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ছাত্রদের হল ছেড়ে পালানো 'কাকতাড়ুয়া' উপন্যাসের মিলিটারির ভয়ে গ্রামের মানুষের পালিয়ে যাওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। জীবন রক্ষার জন্য মানুষ কখনো কখনো পালিয়ে বেড়ায়। ১৯৭১ সালে এমন ঘটনার সূত্রপাত হয়। পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চ গভীর রাতে নির্বিচারে হত্যা করে অসংখ্য মানুষকে। এরপর থেকে তাদের নির্মম অত্যাচারের হাত থেকে বাঁচতে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে থাকে। উদ্দীপকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন গণমানুষের পালিয়ে যাওয়ার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। সেসময় পাকিস্তানি সৈন্যদের অত্যাচারের ভয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে পালাতে থাকে। একইভাবে, 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার গ্রামের লোকজনও তাদের অত্যাচারের হাত থেকে বাঁচতে পালিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে থাকে। এরই অংশ হিসেবে, উপন্যাসটিতে নোলক বুয়া, হরিকাকুর মতো অনেকে গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যায়। বুধাকেও তারা পালাতে বলে। তবে বুধা তাদেরকে পালাতে সাহায্য করলেও নিজে গ্রামে থেকে যায়। উদ্দীপকের ছাত্রদের হল ছেড়ে পালানো 'কাকতাড়ুয়া' উপন্যাসের এ দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে ছাত্রদের হল ছেড়ে পালানো 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে ঘটনাকে স…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর