"উদ্দীপকের খালিদ ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মনোভাব এক ও অভিন্ন"-মন্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: "উদ্দীপকের খালিদ ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মনোভাব এক ও অভিন্ন।"- 'কাকতাড়ুয়া' উপন্যাস ও উদ্দীপকের আলোকে মন্তব্যটি যথার্থ। স্বদেশকে যে ভালোবাসে সেই তো দেশপ্রেমিক। দেশকে ভালোবাসার মাধ্যমে দেশপ্রেমের আদর্শ প্রকাশ পায়। যারা প্রকৃত দেশপ্রেমিক, তারা দেশের ক্রান্তিকালে এগিয়ে আসে। এক্ষেত্রে তারা জীবনের মায়া তুচ্ছ করে, জীবন দান করে। তাদের হাত ধরেই দেশের মঙ্গল সাধিত হয়। উদ্দীপকে খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি সৈন্যদের অন্যায়-অত্যাচারের ভয়ে হলের অধিকাংশ শিক্ষার্থী প্রাণভয়ে পালিয়ে যেতে থাকে। এমতাবস্থায় তার বন্ধুরাও প্রাণ বাঁচাতে তাকে পালাতে বলে। কিন্তু দেশাত্মবোধে উজ্জীবিত খালিদ পালিয়ে যেতে অস্বীকৃতি জানায়। এর পরিবর্তে সে সেখানে থেকেই শত্রুসেনাদের প্রতিরোধ করে দেশ স্বাধীন করার কথা বলে। খালিদের মাঝে ফুটে ওঠা এমন সাহসী মনোভাব আলোচ্য উপন্যাসের বুধার মধ্যেও পরিলক্ষিত হয়। 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধা অনাথ কিশোর হলেও তার মধ্যে দেশপ্রেম ফুটে উঠেছে। এই দেশপ্রেমের অনুপ্রেরণা থেকেই সে গ্রাম ছাড়তে চায় না। সাহসী বুধা মৃত্যুকে তুচ্ছজ্ঞান করে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। একইভাবে, মুক্তিযুদ্ধের সময় অন্যান্য শিক্ষার্থীরা প্রাণভয়ে হল ছেড়ে পালালেও খালিদ হল ত্যাগ করে না। বরং সেখানে থেকেই সে দেশকে স্বাধীন করতে দৃঢ়প্রতীজ্ঞ হয়। খালিদের এই দেশাত্ববোধ ও শত্রুদের প্রতিরোধ করার মানসিকতা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মনোভাবের সমান্তরাল। এ দিক বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ অর্থবহ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকের খালিদ ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মনোভাব এক ও অভিন্ন"…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর