'বঙ্গবাণী' কবিতায় 'হিন্দুর অক্ষর' বলতে কী বোঝানো হয়েছে? বুঝিয়ে লেখো।
উত্তর: 'বঙ্গবাণী' কবিতায় 'হিন্দুর অক্ষর' বলতে কবি বাংলা ভাষাকে বুঝিয়েছেন। বাংলা ভাষার উৎস বৈদিক ভাষা; অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের ধর্মগ্রন্থ বেদ থেকে এসেছে। তাই কিছু অজ্ঞ মুসলিম লেখক বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বলে অবহেলা করতেন। আরবি-ফারসি ভাষায় আল্লাহ ও মহানবি (স.)-এর স্মৃতি বর্ণিত হয়েছে বিধায় তারা এ দুটো ভাষাকে অতিরিক্ত ভক্তি করতেন। আসলে অজ্ঞতা ও সংকীর্ণ সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কারণে তারা বাংলা অক্ষরকে 'হিন্দুর অক্ষর' বলে বিবেচনা করতেন।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'বঙ্গবাণী' কবিতায় 'হিন্দুর অক্ষর' বলতে কী বোঝানো হয়েছে? বুঝিয়ে লেখো।
উত্তর