'স্কুল শিক্ষকের মনোভাব যেন কবি আবদুল হাকিমের মনোভাবেরই প্রতিচ্ছবি।'-মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: নিজ ভাষার প্রতি অনুরাগ এবং মাতৃভাষা বিরোধীদের প্রতি শ্লেষ প্রকাশের সূত্রে উদ্দীপকের স্কুল শিক্ষকের মনোভাব 'বঙ্গবাণী' কবিতার কবি আবদুল হাকিমের মনোভাবেরই প্রতিচ্ছবি। 'বঙ্গবাণী' কবিতার মূলভাব মাতৃভাষাপ্রীতি। বাংলা ভাষার সঙ্গে কবিহৃদয়ের রয়েছে নিবিড় সম্পর্ক। আর তাই পুরো কবিতা জুড়েই মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ব্যক্ত করেছেন কবি। অন্য ভাষার প্রতি কবির বিদ্বেষ নেই। কিন্তু মাতৃভাষার প্রতি অবজ্ঞাকারীদের প্রতি তিনি তীব্র শ্লেষ প্রকাশ করেছেন। কেননা, কবির দৃষ্টিতে মাতৃভাষার চেয়ে হিতকর আর কিছু হতে পারে না। উদ্দীপকের স্কুল শিক্ষকের বক্তব্যে মাতৃভাষার প্রতি তীব্র অনুরাগ প্রকাশ পেয়েছে। মানবিক বোধসম্পন্ন যেকোনো ব্যক্তির কাছেই তার মাতৃভাষা অত্যন্ত তাৎপর্য বহন করে। তাছাড়া আবেগ-অনুভূতির সুষ্ঠু প্রকাশেও মাতৃভাষা বাংলাই আমাদের প্রধান অবলম্বন। এ কারণে মাতৃভাষাকে অবমূল্যায়ন করে শিক্ষা-সংস্কৃতির কোনো ক্ষেত্রেই উন্নতি করা সম্ভম্বপর নয়। সংগত কারণেই বাংলা ভাষাকে নিয়ে লুনার অবজ্ঞামূলক মনোভাব লক্ষ করে উদ্দীপকের স্কুল শিক্ষক ক্ষিপ্ত হয়ে ওঠেন। 'বঙ্গবাণী' কবিতায় কবি মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ প্রকাশের পাশাপাশি মাতৃভাষা অবজ্ঞকারীদের প্রতি তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনি মনে করেন, মাতৃভাষা বাংলার সাথে আমাদের প্রাণের সম্পর্ক বিদ্যমান। সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনার বিচিত্র অনুভূতি প্রকাশে এ ভাষাই আমাদের একমাত্র অবলম্বন। তাই মাতৃভাষার প্রতি আমাদের সকলের শ্রদ্ধাশীল হওয়া উচিত। তবুও যারা মাতৃভাষাকে অবজ্ঞা করে বিদেশি ভাষার অনুকরণ করতে চায়, এমন হীন মনোভাবাপন্ন লোকদের এদেশ ছেড়ে চলে যাওয়াই সংগত। উদ্দীপকের স্কুল শিক্ষকের আচরণেও এমন মনোভাব পরিলক্ষিত হয়। সেদিক বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ অর্থবহ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'স্কুল শিক্ষকের মনোভাব যেন কবি আবদুল হাকিমের মনোভাবেরই প্রতিচ্ছবি।'…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর