"সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মিলন 'কাকতাড়য়া' উপন্যাসের বুধা চরিত্রের যথার্থ প্রতিচ্ছবি হয়ে উঠতে পারেনি।"-মূল্যায়ন করো
উত্তর: সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মিলন 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের যথার্থ প্রতিচ্ছবি হয়ে উঠতে পারেনি।"- মন্তব্যটি যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধার পরিবারের সবাই কলেরায় মারা যায়। ফলে বুধা একেবারে নিঃস্ব হয়ে যায়। বুধাকে তার চাচি সাময়িক আশ্রয় দেয় কিন্তু স্নেহ থেকে বঞ্চিত করে। তাকে রোজগার করার জন্য চাপ দিতে থাকে। এজন্য বুধা মন খারাপ করে চাচির বাড়ি থেকে চলে যায়। উদ্দীপকের মিলনের বাবা-মা রানা প্লাজায় নিহত হয়। মিলন বাসায় থাকার কারণে বেঁচে যায়। মিলন বাবা-মাকে হারিয়ে এতিম হয়ে পড়ে। তার অসহায়ত্বের দিকটি হৃদয় দিয়ে অনুভব করে বাড়িওয়ালার স্ত্রী রাহেলা বেগম। রাহেলা বেগম মিলনকে নিজের সন্তানের মতোই লালন-পালন করেন। এমনকি তাকে স্কুলে ভর্তি করে দিয়ে লেখাপড়ার সুব্যবস্থা করেন। এতে মিলনের দুঃখ-কষ্ট দূর হয়। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার সাথে উদ্দীপকের মিলনের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো পরিবারের সবাইকে হারিয়ে এতিম হওয়া। এতিম হওয়ার পর তাদের জীবনবাস্তবতার সাথে আর কোনো মিল খুঁজে পাওয়া যায় না। কারণ বুধা এতিম হওয়ার পর চাচির বাড়িতে সাময়িক আশ্রয় পেয়ে আবার বিতাড়িত হয়েছে। পক্ষান্তরে মিলনের ক্ষেত্রে এমনটি হয়নি। আবার বুধা পাকিস্তানি বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। যা উদ্দীপকের মিলনের কর্মকাণ্ডের সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। সুতরাং উদ্দীপকের মিলনের সাথে বুধা চরিত্রের আংশিক সাদৃশ্য থাকলেও মিলন বুধা চরিত্রের যথার্থ প্রতিচ্ছবি হয়ে ওঠতে পারেনি।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মিলন 'কাকতাড়য়া' উপন্যাসের বুধা চরিত্রের য…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর