উদ্দীপকের সাথে 'পয়লা বৈশাখ' প্রবন্ধের বাংলা নববর্ষ উদ্যাপনের বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে 'পয়লা বৈশাখ' প্রবন্ধের বৈসাদৃশ্যপূর্ণ দিক হলো নববর্ষ উদ্যাপনের ধর্মনিরপেক্ষ চেতনা এবং বাঙালি জাতীয়তাবোধ। পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এটি শ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব। কৃষিনির্ভর এদেশে প্রাচীনকাল থেকে বাংলা নববর্ষের ধারণা চলে এসেছে। এদেশের সকল ধর্মের মানুষ এ উৎসবে আনন্দের সাথে অংশ নেয়। ধনী-গরিব, উচ্চবিত্ত মধ্যবিত্ত সবাই নতুন পোশাক পরে বছরের প্রথম দিনকে স্বাগত জানায়। উদ্দীপকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাঙালির ঘরে আনন্দের বন্যা বয়ে যায়। বাঙালির হৃদয়ে জাগে সুরের মূর্ছনা। একে অপরের প্রতি প্রকাশ করে সহমর্মিতা ও সৌহার্দ্য। পুরাতনের গ্লানি ভুলে নতুন উদ্যমে নতুনের প্রেরণায় উজ্জীবিত হওয়ার স্বপ্ন ও আকাঙ্ক্ষা এখানে ব্যক্ত হয়েছে। কিন্তু 'পয়লা বৈশাখ' প্রবন্ধে বৈশাখের আনন্দ ছাড়াও বাঙালির জাতীয়তাবাদী চেতনা, সাম্যবাদী দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত হয়েছে। এ উৎসবে সকল ধর্মের মানুষ বাঙালি চেতনাকে ধারণ করে আনন্দে মেতে ওঠে। দোকানে দোকানে চলে হালখাতা ও মিষ্টি খাওয়ার উৎসব। তাই বলা যায়, উদ্দীপকের সাথে 'পয়লা বৈশাখ' প্রবন্ধের বাংলা নববর্ষ উদ্যাপন বৈসাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'পয়লা বৈশাখ' প্রবন্ধের বাংলা নববর্ষ উদ্যাপনের বৈসাদ…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর