"উদ্দীপকে 'পয়লা বৈশাখ' প্রবন্ধের প্রতিফলন থাকলেও তা লেখকের প্রত্যাশাকে ধারণ করতে পারেনি।"— মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকে 'পয়লা বৈশাখ' প্রবন্ধের প্রতিফলন থাকলেও তা লেখকের প্রত্যাশাকে ধারণ করতে পারেনি।"- বাংলা নববর্ষ পালনের ঐত্যিহ্য বিবেচনায় মন্তব্যটি যথার্থ। 'পয়লা বৈশাখ' প্রবন্ধে লেখক তার প্রত্যাশার কথা জানিয়েছেন সাবলীল ভাষায়। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ বাঙালির সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব। এটি কৃষিনির্ভর বাংলাদেশে ফসল উৎপাদনের সাথে সামঞ্জস্য রক্ষা করে প্রাচীনকাল থেকেই উদ্যাপিত হয়ে আসছে। উৎসব শুধু বিত্তবান, মধ্যবিত্ত ও দীন-দরিদ্র কৃষকের নয়, এ উৎসব বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশে বসবাসকারী সকল মানুষের। উদ্দীপকে অতীতের নববর্ষ উদ্যাপন বর্ণিত হয়েছে। নববর্ষের দিন সাধারণ মানুষ তাদের ঘরবাড়ি পরিষ্কার করত, সমস্ত জিনিসপত্র ধোয়ামোছা শেষে গোসল করে পুত-পবিত্র হতো। এদিনে ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পরতে সবাই চেষ্টা করত। পরস্পরের বাড়িতে যাওয়া-আসা, শুভেচ্ছা বিনিময় ছিল সাধারণ ঘটনা। 'পয়লা বৈশাখ' প্রবন্ধে উদ্দীপকের মতোই নববর্ষ উদ্যপানের কথা বলা আছে। তবে ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চেতনার ধারক। এ অভিমত ব্যক্ত করে লেখক পয়লা বৈশাখের জয়গান গেয়েছেন। সুতরাং উদ্দীপকে 'পয়লা বৈশাখ' প্রবন্ধের প্রতিফলন থাকলে ও তা লেখকের প্রত্যাশাকে ধারণ করতে পারেনি। এ মন্তব্য যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকে 'পয়লা বৈশাখ' প্রবন্ধের প্রতিফলন থাকলেও তা লেখকের প্রত্যা…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর