'মিথ্যা ভাষণে ভরা বিবৃতি' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: 'মিথ্যা ভাষণে ভরা বিবৃতি' বলতে ১৯৭১ সালে এদেশের বুদ্ধিজীবী ও শিল্পীদের যে বিবৃতি দিতে পাকিস্তান সরকার বাধ্য করেছিল সেই বিবৃতিকে বোঝানো হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তান সরকার রেডিয়ো-টিভিতে বিখ্যাত ব্যক্তিদের ধরে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করত। এসব অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল অত্যাচারী পাকিস্তান সরকারের গুণকীর্তন করা। পাকিস্তান সরকার যখন দেখল যে, এতে তাদের সুবিধা হচ্ছে না, তখন খবরের কাগজে বিবৃতি প্রকাশ করতে থাকে এবং এতে বুদ্ধিজীবী ও শিল্পীদের স্বাক্ষর করতে বাধ্য করে। এই বিবৃতি সম্পর্কেই আলোচ্য উক্তিটি করা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'মিথ্যা ভাষণে ভরা বিবৃতি' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর