উদ্দীপকের সাথে 'পল্লিজননী' কবিতার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: রোগশয্যায় সন্তানকে উপযুক্ত চিকিৎসাসেবা প্রদানের দিক থেকে উদ্দীপকের নয়নের মায়ের সাথে 'পল্লিজননী' কবিতার শিশুটির মায়ের বৈসাদৃশ্য রয়েছে। 'পল্লিজননী' কবিতায় এক অসহায় মা তার রুগৃণ ছেলের শিয়রে বসে ছেলের আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেন। সংসারের আর্থিক অস্বচ্ছলতার কারণে ছেলের কোনো আবদার পূরণ করতে পারেননি, পারেননি অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে। এমনকি এই মৃত্যুশয্যায় তার ওষুধ-পথ্যের ব্যবস্থা করতেও তিনি ব্যর্থ হয়েছেন। তাই তিনি সৃষ্টিকর্তার কাছে কাতরভাবে মিনতি জানাচ্ছেন, তার সন্তানকে সুস্থ করে দেওয়ার জন্য। উদ্দীপকের নয়ন সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে শহরের অনেক নামী ও বিখ্যাত হাসপাতালে ভর্তি করা হয়। একমাত্র ছেলে বলে মা সন্তানের এ অবস্থায় দিশেহারা। অসুস্থ নয়নকে দেখতে নানারকম ফলমূল নিয়ে আত্মীয়-স্বজন হাসপাতালে ভীড় জমায়। কিন্তু 'পল্লিজননী' কবিতায় অসুস্থ ছেলের মা চরম দারিদ্রক্লিষ্ট। দারিদ্র্যের কারণে মা তার অসুস্থ ছেলেকে উপযুক্ত চিকিৎসাসেবা দিতে পারছেন না। ইচ্ছে থাকা সত্ত্বেও অসচ্ছলতার কারণে সন্তানকে যথোপযুক্ত সেবা দিতে না পেরে মায়ের মন দুঃখভারাক্রান্ত। দারিদ্র্যের কারণে সৃষ্ট অভাববোধ উদ্দীপকের নয়নের মায়ের সাথে 'পল্লিজননী' কবিতার মায়ের বৈসাদৃশ্য বিদ্যমান।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'পল্লিজননী' কবিতার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর