উদ্দীপকের ঘটনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনার প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ঘটনা 'কাকতাড়ুয়া' উপন্যাসে চিত্রিত হানাদার বাহিনীর অন্যায়-অত্যাচারের প্রতিনিধিত্ব করে। 'কাকতাড়ুয়া' একটি মুক্তিযুদ্ধভিত্তিক কিশোরপাঠ্য উপন্যাস। এ উপন্যাসের মধ্য দিয়ে ঔপন্যাসিক মুক্তিযুদ্ধকালীন গ্রাম বাংলার নিখুঁত চিত্র অঙ্কন করেছেন। সে সময় পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দিত। নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করত। তাদের এ অত্যাচারের ভয়ে মানুষ ভীতসন্ত্রস্ত ছিল। উপন্যাসটিতে এমন অবরুদ্ধ পরিস্থিতির চালচিত্র ফুটে উঠেছে। উদ্দীপকে ২৬শে মার্চ সকালের কথা বর্ণিত হয়েছে। সেদিন ১৮ পাঞ্জাব রেজিমেন্ট পুরোনো ঢাকায় তাদের যে অপারেশন পরিচালনা করে সে কথা বর্ণিত হয়েছে। এই অপারেশনের অগ্রবর্তী বাহিনী যাকেই পালাতে দেখেছে, তাকেই গুলি করে হত্যা করে। কয়েক জায়গায় দল বেঁধে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। তাদের পেছনে ছিল ছোটো দল, তারা আশেপাশের বাড়ি-ঘরে আগুন দিতে দিতে এগোতে থাকে। উদ্দীপকে ফুটে ওঠা হানাদারদের পৈশাচিক আক্রমণের দিকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসে ওঠে এসেছে। সেখানে পাকিস্তানি বাহিনী বুধাদের গ্রামের বাজার পুড়িয়ে দেয়, হত্যা করে অনেক মানুষকে। প্রাণের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায় অধিকাংশ মানুষ। অর্থাৎ আলোচ্য উপন্যাস এবং উদ্দীপক উভয় ক্ষেত্রেই হানাদার বাহিনীর আগ্রাসনের চিত্র ফুটে ওঠেছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের উল্লিখিত বিষয় 'কাকতাড়ুয়া' উপন্যাসের পাকিস্তানি বাহিনীর অত্যাচারের দিকটির ইঙ্গিত বহন করে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনার প্রতিনিধিত্ব করে? …
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর