"উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের আংশিক চিত্র মাত্র।"-মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের আংশিক চিত্র মাত্র।"- উক্তিটি যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসে মুক্তিযুদ্ধের ভয়াবহতা বর্ণনার আগে এক কিশোরের জীবনের ও স্বপ্নের করুণ আখ্যান বয়ান করা হয়েছে। মিলিটারিদের আক্রমণ, তাদের নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। সেই সাথে পাকসেনাদের বিরুদ্ধে মুক্তিবাহিনীর প্রতিরোধের চিত্রও ওঠে এসেছে। উদ্দীপকে মিলিটারিদের সীমাহীন অত্যাচারের কাহিনি বর্ণিত হয়েছে। ওরা কাউকে পালিয়ে যেতে দেখলে দল বেঁধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করে। ওদের পেছনে যে পেট্রোল নিয়ে ছোটো দলটি থাকে, ওরা আশেপাশে আগুন দিতে দিতে এগোতে থাকে। যা উক্ত উপন্যাসে বুধাদের গ্রামের ও বাজারের সাথে সঙ্গতিপূর্ণ। উদ্দীপকে মুক্তিযুদ্ধের যে চিত্র উঠে এসেছে তা 'কাকতাড়ুয়া' উপন্যাসের খণ্ডচিত্র। 'কাকতাড়ুয়া' উপন্যাস দুটি অংশে বিভক্ত- যুদ্ধপূর্ব ও যুদ্ধপরবর্তী অবস্থা। বুধার জীবনের ঘটনার মধ্য দিয়ে আমরা এ দুটি অবস্থার পরিপূর্ণ বিবরণ পাই। বুধার মাধ্যমেই বাংলাদেশের মানুষের করুণ অবস্থা তুলে ধরা হয়েছে। আবার তার মানসিক পরিবর্তনের অন্যতম নিয়ামক মুক্তিযুদ্ধ, যা এ উপন্যাসের মূল শক্তি। সুতরাং বলা যায়, উদ্দীপকে যে দিক উঠে এসেছে তা 'কাকতাড়ুয়া' উপন্যাসের খন্ডিত চিত্র মাত্র।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের আংশিক চিত্র মাত্র।"-মন্তব্যটি বি…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর