'মুক্তিফৌজ' কথাটি লেখিকার কাছে ভারী মনে হয়েছিল কেন? বুঝিয়ে লেখো।
উত্তর: পাকিস্তানি সশস্ত্র বাহিনী দ্বারা অবরুদ্ধ দেশে এদেশেরই কিছু তরুণ যুবক দেশকে শত্রুমুক্ত করার গুরুভার নিয়েছে বলে 'মুক্তিফৌজ' কথাটা লেখিকার কাছে ভারী মনে হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর দিকে পাকিস্তানি বাহিনীর অন্যায়-অত্যাচারে বাঙ্গলিরা একেবারে ভীতসস্ত্রস্ত ও দিশেহারা হয়ে পড়েছিল। তখন কোনো মানুষ ঘর থেকে বের হতে পারত না হানাদারদের ভয়ে, সেখানে দেশবাসীকে তাদের হাত থেকে মুক্ত করার গুরুভার কাঁধে নিয়ে প্রতিরোধকারী দল মুক্তিফৌজ আসবে- এটা ছিল প্রায় অবিশ্বাস্য। পাকিস্তানি সেনারাও ভাবতে পারেনি যে, তারা মুক্তিফৌজের গেরিলা হামলার শিকার হবে। এমতাবস্থায় লেখিকার কাছে 'মুক্তিফৌজ' শব্দটা অবিশ্বাস্য ও ভারী মনে হয়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'মুক্তিফৌজ' কথাটি লেখিকার কাছে ভারী মনে হয়েছিল কেন? বুঝিয়ে লেখো।
উত্তর