উদ্দীপকের ১ম বন্ধুর বক্তব্যে 'বঙ্গবাণী' কবিতার কোন দিকের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রথম বন্ধুর বক্তব্য 'বঙ্গবাণী' কবিতায় বর্ণিত অন্য ভাষার প্রতি অনুরাগের কারণে মাতৃভাষার প্রতি অবজ্ঞা করার দিকটির ইঙ্গিত রয়েছে। 'বঙ্গবাণী' কবিতায় কবি মাতৃভাষার প্রতি গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বধায় ব্যক্ত করেছেন। বিদেশি ভাষার প্রতি কবির কোনো বিদ্বেশ নেই। কিন্তু যারা এদেশে জন্মগ্রহণ করার পরও বাংলা ভাষাকে অবজ্ঞা করে কবি তাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ এবং তাদের জন্মপরিচয় নিয়ে সন্দেহ পোষণ করেছেন। তাদের এই অকৃতজ্ঞ মনোভাব কবিকে ব্যথিত করে। আর মাতৃভাষার প্রতি অনুরাগ থেকেই কবি বাংলা ভাষায় বিদ্বেষীদের প্রতি তীব্র নিন্দা ব্যক্ত করেন। উদ্দীপকে প্রথম বন্ধু তার ছেলেটিকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছেন। বাংলা ভাষায় শিক্ষা অর্জন তার কাছে নিতান্তই গুরুত্বহীন বলে বিবেচিত। তাই সে গর্ব করে তার ছেলেকে ইংরেজি ভাষায় শিক্ষার্জনের বিষয়টি বলে। তার মানসিকতায় বাংলা ভাষার প্রতি অবজ্ঞার দিকটি চিত্রিত হয়েছে। নিজ মাতৃভাষার প্রতি তার কোনো গুরুত্ব নেই। নিজে উচ্চ শিক্ষিত নয়, তাই অনর্গল ইংরেজি বলতে পারে না। বাংলা ইংরেজি মিলিয়ে কথা বলে। এমন মানসিকতার মাধ্যমে উদ্দীপকের প্রথম বন্ধু এবং 'বঙ্গবাণী' কবিতায় অকৃতজ্ঞ মানুষদের আচরণে ভাষার প্রতি অবজ্ঞাপূর্ণ মনোভাব ফুটে ওঠেছে। এদিক থেকে উদ্দীপকের প্রথম বন্ধু কবিতায় বর্ণিত মাতৃভাষার প্রতি যাদের মমত্ববোধ নেই তাদের প্রতিনিধিত্ব করে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের ১ম বন্ধুর বক্তব্যে 'বঙ্গবাণী' কবিতার কোন দিকের ইঙ্গিত রয়…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর