উদ্দীপকে 'জীবন-সঙ্গীত' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'জীবন-সঙ্গীত' কবিতার মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার মধ্যে সুখ আন্বেষণের দিকটি প্রতিফলিত হয়েছে। 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি অনর্থক সুখের প্রত্যাশা করতে নিষেধ করেছেন। কারণ তা জীবনের প্রকৃত উদ্দেশ্য নয়; বরং সংসারের কাজে মনোযোগী হতে হবে ও পৃথিবীর উন্নতির জন্য কাজ করতে হবে। কবি মনে করেন, অতীত সুখের জন্য ব্যাকুল না হয়ে পৃথিবীর কল্যাণে নিয়োজিত হওয়ার মধ্যে নিহিত রয়েছে প্রকৃত সুখ। উদ্দীপকের কবি পরের কল্যাণে কাজ করার মধ্যেই সুখ খুঁজে ফিরেছেন। তাই তিনি সুখ সুখ করে বৃথা কাঁদতে নিষেধ করেছেন। কেননা নিজেকে নিয়ে ভাবলে কেবল মনোবেদনাই বাড়ে। কবির মতে, 'পরের কারণে মরণেও সুখ।' একইভাবে 'জীবন-সঙ্গীত' কবিতায়ও কবি জগতের কল্যাণের মধ্যেই সুখের প্রকৃত স্বরূপকে অনুভব করেছেন। এ কবিতায় অপরের কল্যাণের জন্য কাজ করার মধ্যেই প্রশান্তি খুঁজেছেন তিনি। এভাবেই অপরের কল্যাণে কাজ করার মধ্যে সুখ অন্বেষণ করেছেন কবি। এ দিকটিই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে 'জীবন-সঙ্গীত' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা …
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর