উদ্দীপকের শহিদুল ইসলামের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শহীদুল ইসলামের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে মুক্তিযুদ্ধের সময়কার গেরিলা আক্রমণের চিত্র বর্ণিত হয়েছে। কিশোর বুধা মিলিটারি ক্যাম্পে মাইন বিস্ফোরণ ঘটিয়ে এ আক্রমণে প্রধান ভূমিকা পালন করে। সুকৌশলে সে মিলিটারি ক্যাম্পে প্রবেশ করে ও মাইন বিস্ফোরণের মাধ্যমে ক্যাম্প উড়িয়ে দেয়। উদ্দীপকের বর্ণনায় গভীর রাতে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর ঘাঁটিতে আক্রমণ করলে ওরা ঘাঁটিতে অবরুদ্ধ হয়ে পড়ে। এসময় শহিদুল ইসলাম কাজের ছেলের ছদ্মবেশে পাকিস্তানি সেনাবাহিনীর ঘাঁটিতে যায় এবং তাদের বিভিন্ন ফাই-ফরমেশ খেটে আস্থা অর্জন করে। পরে গ্রেনেডসহ ঘাঁটিতে প্রবেশ করে সেখানে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদে ফিরে আসে। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বর্ণনায় দেখা যায়, গ্রামে মিলিটারি আক্রমণ করে। তারা গ্রামের বেশকিছু মানুষকে হত্যা করে। ঘটনাটি বুধার মনে গভীর ক্ষত সৃষ্টি করে। সংগত কারণেই সে দেশকে শত্রুমুক্ত করার প্রতিজ্ঞা করে। মুক্তিযোদ্ধা কমাডার শাহাবুদ্দিনের পরামর্শে সে মিলিটারি ক্যাম্পে যায়। মাটিকাটা দলের সঙ্গে কাজের জন্য যোগ দিয়ে কৌশলে বাংকারে মাইন পুতে আসে। পাকিস্তানি মিলিটারি বাংকারে নামামাত্র তাদের পায়ের চাপে মাইন বিস্ফোরিত হয়। এতে উড়ে যায় মিলিটারি ক্যাম্প। মাইন বিস্ফোরণের এ ঘটনা মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলার অংশ। উদ্দীপকে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। অর্থাৎ উভয় ক্ষেত্রে পাকিস্তানি বাহিনীর হত্যা নির্যাতনের বিপরীতে মুক্তিযোদ্ধার গেরিলা আক্রমণের দিকটি ফুটে উঠেছে। সে বিবেচনায় বলা যায়, উদ্দীপকের শহিদুল ইসলামের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের শহিদুল ইসলামের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের …
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর