"সার্বিক বিশ্লেষণে উদ্দীপকের শহিদুল ইসলাম 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের সার্থক প্রতিরূপ হয়ে উঠতে পারেনি।"-মন্তব্যটি বিচার করো।
উত্তর: সার্বিক বিশ্লেষণে উদ্দীপকের শহীদুল ইসলাম 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের সার্থক প্রতিরূপ হয়ে উঠতে পারেনি। কারণ, বুধা চরিত্রের বুদ্ধি, জীবনভাবনা, বিস্তৃতি, গতি আরও ব্যাপক ও সমৃদ্ধ। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী কিশোর মুক্তিযোদ্ধা। উপন্যাসের শুরুতে আমরা তাকে আত্মপ্রত্যয়ী বালক হিসেবে স্বাধীনতভাবে গ্রামে ঘুরে বেড়াতে দেখি। কলেরায় তার বাবা, মা, ভাইবোন সকলকে হারিয়ে সে নিঃস্ব হয়ে যায়। সময়ের পটপরিবর্তনে সে হয়ে ওঠে সাহসী ও আত্মপ্রত্যয়ী মুক্তিযোদ্ধা। তার সাহসিতা অপ্রতিরোধ্য। বুধা পাক বাহিনীর অত্যাচার, লুণ্ঠন ও অগ্নিসংযোগ দেখে যুদ্ধ করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। সে রাজাকারের বাড়িতে আগুন দেয়, পাকিস্তানিদের ক্যাম্পে মাইন পুঁতে রাখার মতো চরম দুঃসাহসিক কাজ করে অবলীলায়। রাজাকার ও পাকিস্তানিদের ভয়ে সে গ্রাম ছেড়ে যায় না। এভাবে পরিবারহীন বুধা মুক্তিযুদ্ধে অবদান রাখার মাধ্যমে 'কাকতাড়ুয়া' উপন্যাসের মূল চরিত্রে রূপ লাভ করে। উদ্দীপকে শহীদুল ইসলাম পাকিস্তানি সেনাঘাঁটিতে কাজের ছেলে হিসেবে কাজ নেয়। সে মিলিটারিদের আস্থা অর্জন করে। সুযোগ বুঝে ক্যাম্পে গ্রেনেডসহ প্রবেশ করে এবং সফল বিষ্ফোরণ ঘটিয়ে নিরাপদে ফিরে আসে। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা ছিল বাস্তবতার নিপীড়নে পিষ্ট হওয়া এক সাহসী কিশোরের মুক্তিযোদ্ধা হয়ে ওঠার গল্প। বুধার জীবনভাবনা ও চিন্তার প্রসারতা ছিল। কিন্তু উদ্দীপকটিতে শহীদুল ইসলামের চরিত্র বুধার মতো ব্যাপকতা ও বিস্তৃত লাভ করতে পারেনি। জীবনভাবনা ও পারিপার্শ্বিক অবস্থার বিবেচনাতেও বুধা এবং শহীদুল ইসলাম চরিত্রের বৈসাদৃশ্য লক্ষণীয়। তাই বলা যায় সার্বিক বিশ্লেষণে উদ্দীপকের শহীদুল ইসলাম 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের সার্থক প্রতিরূপ হয়ে উঠতে পারেনি।- মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"সার্বিক বিশ্লেষণে উদ্দীপকের শহিদুল ইসলাম 'কাকতাড়ুয়া' উপন্যাসের ব…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর