উদ্দীপকের সাথে 'নিয়তি' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে 'নিয়তি' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো বিপদসংকুল ও বন্য পরিবেশ। 'নিয়তি' গল্পে লেখক তার বাল্যকালের স্মৃতিচারণ করেছেন। বাবার কর্মস্থলের পরিবর্তন হলে লেখকরা সপরিবারের জগদল নামক স্থানে চলে আসেন। সেখানে জঙ্গলঘেরা একটি পরিত্যক্ত রাজবাড়িতে তাদের থাকার ব্যবস্থা হয়। সেখানে প্রায়ই বন্য জন্তু-জানোয়ারের ডাক শোনা যেত। তাছাড়া ম্যালেরিয়ার সংক্রমণ ছিল নৈমত্তিক ঘটনা। উদ্দীপকের সৈকতের বাবা খাগড়াছড়ি জেলায় বন বিভাগে চাকরি করেন। এসএসসি পরীক্ষার পর সৈকত তাই খাগড়াছড়িতে বাবার কাছে বেড়াতে যায়। সেখানকার বন্য পরিবেশে মশাদের উপদ্রব ছিল অত্যন্ত বেশি। তাছাড়া রাতের বেলায় সেখানে বিভিন্ন বন্য জন্তুর আওয়াজও শোনা যেত। এমন বিপদ সংকুল পরিবেশ ভালো লাগেনি বলে অল্পদিনের মধ্যেই সৈকত ঢাকায় ফিরে আসতে চায়। একইভাবে 'নিয়তি' গল্পেও লেখক জগদলে থাকাকালীন বিপদসংকুল বন্য পরিবেশের বর্ণনা দিয়েছেন। এদিক থেকে উদ্দীপকের সাথে 'নিয়তি' গল্পের সাদৃশ্য লক্ষ্য করা যায়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'নিয়তি' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর