একে বলি নিয়তি? কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর: প্রশ্নোক্ত কথাটি দ্বারা উপকারী কুকুরটির নির্মম পরিণতিকে বোঝানো হয়েছে। একদিন মন্দিরের চাতালে খেলার সময় লেখকের ছোটো ভাইয়ের সামনে একটি বিষাক্ত সাপ চলে আসে। এমতাবস্থায় বেঙ্গল টাইগার নামের কুকুরটি সর্প দংশনের শিকার হয়ে লেখকের ছোটো ভাইকে বাঁচায়। কিন্তু সাপের কামড়ের বিষক্রিয়ায় কুকুরটির শরীর পঁচে গলে যেতে থাকে। অবশেষে ভয়াবহ যন্ত্রণা থেকে কুকুরটিকে মুক্তি দিতে লেখকের বাবা তাকে গুলি করে হত্যা করেন। তাই উপকারী কুকুরটির এমন হৃদয় বিদারক পরিণতির প্রতি ইঙ্গিত করে আফসোসের সঙ্গে লেখকের বাবা প্রশ্নোক্ত মন্তব্যটির অবতারণা করেন।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
একে বলি নিয়তি? কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর