উদ্দীপকের ট্রলার ডুবির ঘটনাটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ট্রলার ডুবির ঘটনাটি 'কাকতাড়ুয়া' উপন্যাসে বিধৃত কলেরার প্রকোপে এক রাতের মধ্যে বুধার পরিবার হারানোর ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ। 'কাকতাড়ুয়া' উপন্যাসটি রচিত হয়েছে বুধা নামের এক পিতৃমাতৃহীন কিশোরকে কেন্দ্র করে। গ্রামে কলেরার প্রকোপ দেখা দিলে এক রাতের মধ্যেই বুধার চোখের সামনে একে একে তার পরিবারের সকলে মারা যায়। এভাবে পরিবার হারিয়ে বুধা শোকে বিহ্বল হয়ে পড়ে এবং ঘটনাটি তার জীবনকে এলোমেলো করে দেয়। উদ্দীপকের আলমের বাবা-মা এক ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে পানিতে ডুবে মারা যায়। ঘটনাক্রমে সে আর তার ছোটো বোন বাড়িতে থাকায় তারা দুজনে প্রাণে বেঁচে যায়। তবে ঘটনাটি তাদের জীবনে গভীর প্রভাব ফেলে। একইভাবে, 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধাও কলেরার কারণে একরাতের মধ্যেই বাবা-মাসহ পরিবারের সকলকে হারায়। চোখের সামনে একে একে সকলকে মরে যেতে দেখে শোকে সে মূহ্যমান হয়ে পড়ে। এই ঘটনা এতিম বুধার আনন্দময় শৈশবকে ধ্বংস করে দেয়। অর্থাৎ বুধার মতো উদ্দীপকের আলমও এক দুর্ঘটনায় আকম্মিকভাবেই বাবা-মাকে হারায়। এদিক থেকে উদ্দীপকের ট্রলার ডুবির ঘটনাটি আলোচ্য উপন্যাসের বুধার পরিবার হারানোর ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের ট্রলার ডুবির ঘটনাটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে ঘটনার সাথে…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর