উদ্দীপকে পাকহানাদার বাহিনীর কর্মকান্ডে 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের পাক হানাদার বাহিনির কর্মকান্ডে 'কাকতাড়ুয়া' উপন্যাসে উল্লিখিত নিরীহ বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদারদের হত্যা-নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে ঔপন্যাসিক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনির আগ্রাসন ও হত্যা-নির্যাতনের এক বিশ্বস্ত ছবি এঁকেছেন। সেখানে দেখা যায়, অত্যাচারী পাকিস্তানি বাহিনি বুধাদের গ্রামের শান্তিপ্রিয় ও নিরীহ সাধারণ মানুষের ওপর অতর্কিত আক্রমণ চালায় এবং নির্বিচারে মানুষ হত্যা করে। তাদের অত্যাচারের সমগ্র গ্রামে যেন শোকের ছায়া নেমে আসে। উদ্দীপকের জালাল মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা। নিজ গ্রাম নিশ্চিন্তপুরসহ দেশকে শত্রুমুক্ত করার জন্য মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তিনি অনেকগুলো সফল অপারেশন চালনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে পাকিস্তানি সৈন্যরা তার বাড়িঘর পুড়িয়ে দেয়। শুধু তাই নয়, তারা তার বাবা-মাকেও হত্যা করে। হানাদার বাহিনির এমন নৃশংসতার কথা 'কাকতাড়ুয়া' উপন্যাসেও একইভাবে ফুটে উঠেছে। সেখানেও দেখা যায়, পাকিস্তানি হানাদাররা বুধাদের গ্রামের নিরীহ ও নিরস্ত্র মানুষের ওপর অকথ্য নির্যাতন চালায়, অগ্নিসংযোগ করে এবং গ্রামের অনেক লোককে নির্বিচারে হত্যা করে, যা উদ্দীপকের ঘটনাবর্তের সমান্তরাল। এদিক বিবেচনায়, উদ্দীপকের পাক হানাদার বাহিনির কর্মকাণ্ডে আলোচ্য উপন্যাসে বর্ণিত নিরীহ বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদারদের হত্যা-নির্যাতনের চিত্রই ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে পাকহানাদার বাহিনীর কর্মকান্ডে 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে চ…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর