শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মাদার তেরেসার কর্মকাড, 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিতদের কর্মকাণ্ডের যে পার্থক্য বিদ্যমান তা বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকের মাদার তেরেসার ধ্যান-জ্ঞান প্রকৃত অর্থে মানুসের সেবা করা। আর মানুষ কবিতায় মোল্লা-পুরোহিতরা ধর্মের নামে মানুষকে উপেক্ষা বা অবজ্ঞা করেছেন। মাদার তেরেসা হচ্ছেন শান্তির দূত। নোবেল শান্তি বিজয়ী (১৯৭৯) এ মানুষটির ব্রতই ছিল দুঃখী ও দুস্থ মানুষদের সেবা করা। এজন্য তিনি সন্ন্যাস্বত গ্রহণ করেন। নিজ দেশ ত্যাগ করে দেশান্তরী হয়েছেন। পিতা-মাতার চিরবিদায়ের দিনটিতেও তিনি তাদের কাছে যাননি। সেই শোকার্ত দিনেও তিনি মানুষের সেবা-যত্নের মাঝে নিজেকে ডুবিয়ে রাখেন। প্রতিষ্ঠা করেন নির্মল-হূদয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি মানুষকে সেবা করতেন। কোনো জাতিভেদ প্রথায় আবদ্ধ না হয়ে সকলকে মনুষ্য জ্ঞানে সেবা করেছেন আমৃত্যু। এমনকি নিজের জীবনের সমস্ত অর্জনও তিনি দিয়ে গেছেন মানুষের কল্যাণে। পক্ষান্তরে 'মানুষ' কবিতায় তার ঠিক উল্টোচিত্র আমরা দেখতে পাই। ধর্মের নামে এখানে দেখা যায় মনুষ্যপ্রাণের অবমাননা। মন্দিরের পুরোহিত আর মসজিদের মোল্লা উভয়ই ধর্মের প্রকৃত অর্থ ভুলে লোক-লৌকিকতার আশ্রয় করে মানুষকে তুচ্ছ করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। তারা ভুলে গিয়েছেন যে সকল মানুষই একই স্রষ্টা বা আল্লাহর সৃষ্টি। তাদেরও ক্ষুধা পায়, তারা দুঃখে কাঁদে আর আনন্দে হেসে ওঠে। আর এ মানুষের হাসি-আনন্দে স্রষ্টাও হেসে ওঠেন। মোল্লা-পুরোহিতের মধ্যে এ বোধদয় একবারও পরিলক্ষিত হয় না। তারা ক্ষুধার্তের অন্ন কেড়ে নিজের উদর পূর্তি করাকেই ধর্ম মনে করে। আদতে যা চরম অধর্মের পর্যায়ে পড়ে। পক্ষান্তরে উদ্দীপকের মাদার তেরেসার মধ্যে আমরা ভিন্নরূপ দেখতে পাই। যেনো মানবসেবাই মাদার তেরেসার একমাত্র ধ্যান-জ্ঞান। এটাই তার পরম ধর্ম।

SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

উদ্দীপকের মাদার তেরেসার কর্মকাড, 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিতদের ক…

উদ্দীপক

মাদার তেরেসা সারা জীবন ধরে মানুষের সেবা করে গেছেন। তিনি স্বপ্ন দেখতেন কীভাবে দুখী ও দুস্থ মানুষের সেবা করা যায়। মানুষকে কাছ থেকে সেবা দেওয়ার জন্য তিনি সন্ন্যাসব্রত গ্রহণ করেন। হতদরিদ্র ও গরিব মানুষের জন্য নির্মাণ করেন 'নির্মল হৃদয়'। এখানে তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সেবা প্রদান করতেন। সারা জীবনের অর্জিত উপার্জন মানুষের সেবায় উৎসর্গ করেছেন।

Barisal · 2024

উত্তর

মুসাফিরের গায়ে আজারির চিহ্ন।

উত্তর

মানুষের সবচেয়ে বড়ো পরিচয় মানুষ সৃষ্টির সেরা জীব। সকল জাতি-ধর্মের উর্ধে এটা সত্য যে, তিনি মানুষ। 'মানুষ' কবিতায় কবি কাজী নজরুল ইসলাম মনুষ্য ধর্মকে প্রাধান্য দিয়েছেন বা মনুষ্যত্বকে জাগ্রত করার ইঙ্গিত দিয়েছেন। সেখানে মানুষকে সকল জাতি-ধর্মের বাইরে গিয়ে মানুষকে মনুষ্য জ্ঞানে বা মানুষের জ্ঞাতি বলে আখ্যায়িত করেছেন। এখানে জাত-পাতের ভেদাভেদকে তুচ্ছ করে দেখেছেন। আর সে প্রসঙ্গেই কবি 'অভেদ ধর্মজাতি' কথাটি ব্যক্ত করেছেন।

উত্তর

উদ্দীপকের মাদার তেরেসার ধ্যান-জ্ঞান প্রকৃত অর্থে মানুসের সেবা করা। আর মানুষ কবিতায় মোল্লা-পুরোহিতরা ধর্মের নামে মানুষকে উপেক্ষা বা অবজ্ঞা করেছেন। মাদার তেরেসা হচ্ছেন শান্তির দূত। নোবেল শান্তি বিজয়ী (১৯৭৯) এ মানুষটির ব্রতই ছিল দুঃখী ও দুস্থ মানুষদের সেবা করা। এজন্য তিনি সন্ন্যাস্বত গ্রহণ করেন। নিজ দেশ ত্যাগ করে দেশান্তরী হয়েছেন। পিতা-মাতার চিরবিদায়ের দিনটিতেও তিনি তাদের কাছে যাননি। সেই শোকার্ত দিনেও তিনি মানুষের সেবা-যত্নের মাঝে নিজেকে ডুবিয়ে রাখেন। প্রতিষ্ঠা করেন নির্মল-হূদয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি মানুষকে সেবা করতেন। কোনো জাতিভেদ প্রথায় আবদ্ধ না হয়ে সকলকে মনুষ্য জ্ঞানে সেবা করেছেন আমৃত্যু। এমনকি নিজের জীবনের সমস্ত অর্জনও তিনি দিয়ে গেছেন মানুষের কল্যাণে। পক্ষান্তরে 'মানুষ' কবিতায় তার ঠিক উল্টোচিত্র আমরা দেখতে পাই। ধর্মের নামে এখানে দেখা যায় মনুষ্যপ্রাণের অবমাননা। মন্দিরের পুরোহিত আর মসজিদের মোল্লা উভয়ই ধর্মের প্রকৃত অর্থ ভুলে লোক-লৌকিকতার আশ্রয় করে মানুষকে তুচ্ছ করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। তারা ভুলে গিয়েছেন যে সকল মানুষই একই স্রষ্টা বা আল্লাহর সৃষ্টি। তাদেরও ক্ষুধা পায়, তারা দুঃখে কাঁদে আর আনন্দে হেসে ওঠে। আর এ মানুষের হাসি-আনন্দে স্রষ্টাও হেসে ওঠেন। মোল্লা-পুরোহিতের মধ্যে এ বোধদয় একবারও পরিলক্ষিত হয় না। তারা ক্ষুধার্তের অন্ন কেড়ে নিজের উদর পূর্তি করাকেই ধর্ম মনে করে। আদতে যা চরম অধর্মের পর্যায়ে পড়ে। পক্ষান্তরে উদ্দীপকের মাদার তেরেসার মধ্যে আমরা ভিন্নরূপ দেখতে পাই। যেনো মানবসেবাই মাদার তেরেসার একমাত্র ধ্যান-জ্ঞান। এটাই তার পরম ধর্ম।

উত্তর

উদ্দীপকে প্রতিফলিত আদর্শকে 'মানুষ' কবিতার আদর্শের সমান্তরাল ভাবা যায় বলে আমি মনে করি। 'মানুষ' কবিতায় মানুষকে কবি বড়ো করে দেখেছেন। সকল জাতি-ধর্ম-বর্ণের উর্ধে গিয়ে তিনি মানুষকে স্থান দিয়েছেন। মানুষ পরিচয় দিয়েই কবি প্রাধান্য দিয়েছেন। উদ্দীপকের মাদার তেরেসাও তেমনই একজন। যিনি মানুষকে পরম মমতায় হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে দিয়ে ভালোবাসছেন, সেবা করেছেন। সেখানে অসহায়, দরিদ্র, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি মানুষকে সেবা করেছেন, ভালোবেসেছেন। মানুষকে সেবা করার জন্য তিনি নিজের সুখ-স্বাচ্ছন্দ বিসর্জন দিয়ে সন্ন্যাস্বত গ্রহণ করেছেন। বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি হতদরিদ্র ও গরিব মানুষের জন্য প্রতিষ্ঠা করেন নির্মল হৃদয়। এককথায় মাদার তেরেসার সমগ্র জীবন জুড়ে ছিল মানবসেবা। এটাই তার জীবনের একমাত্র ব্রত। অন্যদিকে 'মানুষ' কবিতায় কবি সেই মানবতা তথা মনুষ্যত্বকে জাগ্রত করার প্রয়াসে মানুষকে সর্বাগ্রে স্থান দিয়েছেন। মানুষ এখানে সর্বাপেক্ষা গুরুত্ব পেয়েছে। জাত-পাতের স্থান ভুলে মানুষের জয়গান করা হয়েছে। ক্ষুধার্তকে অন্নদান করাকে পরম ধর্মজ্ঞান করা হয়েছে। মন্দির-মসজিদের প্রথা ধর্মের বাইরে গিয়ে এখানে মনুষ্য ধর্মকে অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি প্রথাধর্মের ভড্ডামি রোধ করার জন্য এই মানুষকেই জাগ্রত হওয়ার আহ্বান জানানো হয়েছে। তাই উদ্দীপকের প্রতিফলিত আদর্শ মানুষ শক্তির আদর্শের সমান্তরাল ভাবা অপ্রাসংগিক নয়; বরং প্রাসঙ্গিক।
SSCবাংলা ১ম পত্রপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৯৭১-এর মুক্তিযুদ্ধে পাক-বাহিনী শহর ছাড়াও ঘাঁটি বাঁধে বাংলার অসংখ্য গ্রাম-গঞ্জে। গণহত্যা, বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া, লুটতরাজ আর অসহায় নারীদের উপর চালায় অকথ্য নির্যাতন। এ বিষয়টি গভীরভাবে নাড়া দেয় বিরামপুরের কিশোর জয়নালকে। সে সুযোগ খোঁজে প্রতিশোধের। একসময় সেই সুযোগ মিলেও যায়। মুক্তিবাহিনীতে যোগ দেয়া সেই গ্রামেরই ছেলে জলিল তাকে মাইন পোঁতার জন্য প্রস্তাব দেয়। জয়নাল তীব্র ঘৃণায় হানাদার বাহিনীর আস্তানার কাছে গোপনে মাইন পুঁতে দেয়। দিনের শেষে পাকিস্তানি হানাদারেরা আস্তানায় ফিরলে বিকট শব্দে মাইনটি বিস্ফোরিত হয়। মুক্তির আনন্দে জয়নাল আত্মহারা হয়ে যায়।

Mymensingh · 2020

ক
বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?
খ
হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রটির কীরূপ সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিত্রপট।”- এর সপক্ষে যুক্তিসহ মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।

হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?

বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গ্রামের নাম কমলা দিঘী। শান্ত, পরিপাটি ও আনন্দমুখর পরিবেশ। হঠাৎ একদিন বিকট শব্দে আঁতকে ওঠে গ্রামের ছেলে-বুড়ো সবাই। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে মুখোশধারী কিছু লোক চলে যায় বুটের শব্দের আওয়াজ তুলে। ছিন্ন-ভিন্ন গ্রামের এক কুটির থেকে একটি আর্তনাদ- এরা আমাদের পরিচিতজন নয়, এরা সবাই লুটেরা। এই আর্তনাদের কঠিন জবাব দেয় গ্রামেরই এক অল্পবয়সী ছেলে আজাদ। সে বলে, এই লুটেরাদের দেশছাড়া করব, নয়তো মরব।

Mymensingh · 2020

ক
বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?
খ
বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত বহন করে তার ব্যাখ্যা দাও।
ঘ
“উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিধ্বনি।”- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।

বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?

বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলা নববর্ষ বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব। বাংলা সন কে কবে প্রচলন করেছিলেন এ নিয়ে মতান্তর থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এই সনের গণনা আরম্ভ হয়। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোকমেলার আয়োজন করে সাধারণ মানুষ এই উৎসবকে প্রাণে ধারণ করেছে। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে, তার পেছনেও নববর্ষের সক্রিয় প্রেরণা কাজ করে। কারণ, পাকিস্তানিরা বাঙালির এই প্রাণের উৎসবকে নস্যাৎ করার জন্য তীব্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা।

Mymensingh · 2020

ক
'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?
খ
“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।
গ
'পয়লা বৈশাখ' প্রবন্ধে প্রকাশিত বাঙালি জাতির প্রাণের উৎসবটি উদ্দীপকে কতটুকু লক্ষণীয়? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকে উল্লিখিত বাঙালি জাতীয়তায় নববর্ষের সক্রিয় প্রেরণাটি 'পয়লা বৈশাখ' প্রবন্ধের সাথে একাত্মতা, ঘোষণা করে।”- মন্তব্যটির যুক্তিপূর্ণ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।

“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিউদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রটির কীরূপ সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যহরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?“উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিধ্বনি।”- মউদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত বহন করে তার ব্বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?“উদ্দীপকে উল্লিখিত বাঙালি জাতীয়তায় নববর্ষের সক্রিয় প্রেরণাটি 'পয়লা বৈশাখ' প্রবন্'পয়লা বৈশাখ' প্রবন্ধে প্রকাশিত বাঙালি জাতির প্রাণের উৎসবটি উদ্দীপকে কতটুকু লক্ষণ“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।