উদ্দীপকে প্রতিফলিত আদর্শ 'মানুষ' কবিতার আদর্শকে সমান্তরাল ভাবা যায় কি? তোমার মতামতের সপক্ষে যুক্তি প্রদান করো।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত আদর্শকে 'মানুষ' কবিতার আদর্শের সমান্তরাল ভাবা যায় বলে আমি মনে করি। 'মানুষ' কবিতায় মানুষকে কবি বড়ো করে দেখেছেন। সকল জাতি-ধর্ম-বর্ণের উর্ধে গিয়ে তিনি মানুষকে স্থান দিয়েছেন। মানুষ পরিচয় দিয়েই কবি প্রাধান্য দিয়েছেন। উদ্দীপকের মাদার তেরেসাও তেমনই একজন। যিনি মানুষকে পরম মমতায় হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে দিয়ে ভালোবাসছেন, সেবা করেছেন। সেখানে অসহায়, দরিদ্র, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি মানুষকে সেবা করেছেন, ভালোবেসেছেন। মানুষকে সেবা করার জন্য তিনি নিজের সুখ-স্বাচ্ছন্দ বিসর্জন দিয়ে সন্ন্যাস্বত গ্রহণ করেছেন। বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি হতদরিদ্র ও গরিব মানুষের জন্য প্রতিষ্ঠা করেন নির্মল হৃদয়। এককথায় মাদার তেরেসার সমগ্র জীবন জুড়ে ছিল মানবসেবা। এটাই তার জীবনের একমাত্র ব্রত। অন্যদিকে 'মানুষ' কবিতায় কবি সেই মানবতা তথা মনুষ্যত্বকে জাগ্রত করার প্রয়াসে মানুষকে সর্বাগ্রে স্থান দিয়েছেন। মানুষ এখানে সর্বাপেক্ষা গুরুত্ব পেয়েছে। জাত-পাতের স্থান ভুলে মানুষের জয়গান করা হয়েছে। ক্ষুধার্তকে অন্নদান করাকে পরম ধর্মজ্ঞান করা হয়েছে। মন্দির-মসজিদের প্রথা ধর্মের বাইরে গিয়ে এখানে মনুষ্য ধর্মকে অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি প্রথাধর্মের ভড্ডামি রোধ করার জন্য এই মানুষকেই জাগ্রত হওয়ার আহ্বান জানানো হয়েছে। তাই উদ্দীপকের প্রতিফলিত আদর্শ মানুষ শক্তির আদর্শের সমান্তরাল ভাবা অপ্রাসংগিক নয়; বরং প্রাসঙ্গিক।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত আদর্শ 'মানুষ' কবিতার আদর্শকে সমান্তরাল ভাবা যায়…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর