'ভেতরে সুখের পুঁটিমাছ রুপালি ঝিলিক তুলে সাঁতরায়'-বুধার এ অনুভূতির কারণ ব্যাখ্যা করো।
উত্তর: পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে গিয়ে আহাদ মুন্সী ও তার সাঙ্গপাঙ্গদের দ্বারা নির্যাতিত হওয়ার পর বুধার এমন অনুভূতি হয়। বুধা মিলিটারি ক্যাম্প পরিদর্শন করতে যায় এক মহা পরিকল্পনা নিয়ে। সেখানে গিয়ে সবকিছু অবলোকন করার পর আহাদ মুন্সী ও তার সাঙ্গপাঙ্গদের দ্বারা বুধা নির্যাতিত হয়। ভেতরে ভেতরে সে আরো প্রতিজ্ঞাবদ্ধ হয়, অপমানের প্রতিশোধস্পৃহা তার মধ্যে আরও দ্বিগুণ হয়ে ওঠে। ভয়ডরহীন প্রাণ এক। তাইতো মিলিটারিদের 'ভাগ হিঁয়াসে' শুনেও সে শান্তভাবে পায়ে হেঁটে মাঠ পার হয়। এটাও তার পরিকল্পনার অংশ ছিল। একপর্যায়ে শারীরিক কষ্ট পেরিয়ে অন্যরকম এক অনুভূতির জন্ম হয় বুধার মধ্যে যেনো ভেতরে সুখের পুঁটিমাছ রূপালি ঝিলিক তুলে সাঁতরায়।"
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'ভেতরে সুখের পুঁটিমাছ রুপালি ঝিলিক তুলে সাঁতরায়'-বুধার এ অনুভূতির কারণ ব্যাখ্যা করো।
উত্তর