উদ্দীপকের শরণার্থীদের সঙ্গে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কাদের সাদৃশ্য লক্ষ করা যায়-ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শরনার্থীদের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের নোলক বুয়া, হরিকাকু, কাকিমা ও রানিদের সাদৃশ্য লক্ষ্য করা যায়। 'কাকতাড়ুয়া' উপন্যাসটি মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে রচিত। যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের গ্রাম-বাংলার যে অবস্থা হয়েছিল তারই একটি সুস্পষ্ট চিত্র আমরা এ উপন্যাসে দেখতে পাই। যুদ্ধে বর্বর পাকিস্তানি বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়। নির্বিচারে মানুষ হত্যা করে। কারণে অকারণে নিরীহ মানুষের ওপর তাদের যে বর্বরতা, তা দেখে সাধারণ মানুষ এলাকা ছেড়ে যেদিকে দুচোখ যায় চলে যেতে থাকে। যে যেদিকে পারে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে গ্রাম ছাড়তে থাকে। এদের মধ্যে নোলক বুয়া, হরিকাকু, কাকিমা ও রানিও ছিল। আর এদের সাথে বুধার দেখা হয়। এ বিদায় শেষে বিদায় কিনা তা মনে করে অনেকেই আবেগমন্ডিত হয়ে পড়ে। কিন্তু বুধা ছিল অবিচল। সে সবাইকে আস্বস্থ করে নিরাপদ আশ্রয়ের পথে এগিয়ে দেয়। অন্যদিকে উদ্দীপকে আমরা দেখি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য শহর ছেড়ে গ্রামে আশ্রয় নেয়। আবার অনেকে ঘর-বাড়ির মায়া ত্যাগ করে জীবন বাঁচাতে ভারতে গিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করে। যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে অন্যত্র আশ্রয় গ্রহণের বিষয়টি উদ্দীপক ও উপন্যাসে দেখা যায়। তাই একথা বলা যায় যে, উদ্দীপকের শরণার্থীদের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের গ্রাম ছেড়ে পালানো মানুষদের সাদৃশ্য আছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের শরণার্থীদের সঙ্গে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কাদের সাদৃশ্য ল…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর