উদ্দীপকের রাজু 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের যথার্থ প্রতিনিধি হয়ে উঠতে পেরেছে কি? যৌক্তিক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রাজু 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের যথার্থ প্রতিনিধি হয়ে উঠতে পারেনি। তবে রাজুর মধ্যে 'বুধা' চরিত্রের ইঙ্গিত আছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসের এক অনবদ্য চরিত্র বুধা। সে এক নির্মোহ চরিত্র যে কিনা পারিবারিক স্নেহ-মমতা বঞ্চিত অথচ গ্রামের সবাই তাকে ভালোবাসে, তার আছে মাটির মায়া, সুগভীর দেশপ্রেম ও পরোপকারবোধ। গায়ের লোক তাকে কিছুটা পাগল ভাবলেও বুধা আসলে অসীম সাহসী। পারিবারিক মমত্বের বাইরে এসে সে নিজেকে স্বাধীন মানুষ হিসেবে গড়ে তুলেছে। একসময় পাকিস্তানি বাহিনীর বর্বরতার চিত্র তাকে ভেতর থেকে প্রতিবাদী করে তোলে। মুক্তিযুদ্ধ কি তা না বুঝলেও অত্যাচারীরা ভিনদেশী তথা দেশ ও জাতির শত্রু একথা সে ভালোভাবেই বুঝেছিল। আর এভাবেই সে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে। কখনও মুক্তিযোদ্ধাদের সাহায্য করা, কখনো কাউকে নিরাপদে অন্যত্র সরিয়ে দেওয়া, কাকতাড়ুয়া সেজে শত্রুপক্ষের গতিবিধি লক্ষ করা, আবার কখনো শত্রুপক্ষের বাঙ্কারে মাইন পুঁতে আসার মতো দুঃসাহসী কাজ বুধা করেছে। অন্যদিকে উদ্দীপকের রাজুকে আমরা দেখি, শরণার্থীদের মুখে খাবার তুলে দিতে। তাদের অসহায়ত্ব ও পাকবাহিনীর বর্বরতায় কথা শুনে রাজুর মধ্যে প্রতিশোধস্পৃহা কাজ করে। পাকিস্তানি সেনাকে হত্যা করতে পারলে তার গায়ের জ্বালা জুড়াতো। এখানে রাজু প্রত্যক্ষভাবে রণাঙ্গণে ছিল না, তাদের প্রত্যক্ষ আবেগ-অনুভূতির কোনো স্পর্শও সে পায়নি। 'কাকতাড়ুয়া' উপন্যাসের 'বুধা' নিজের জীবন বাজি রেখে রণাঙ্গণে ঝাপিয়ে বেড়িয়েছে। সে যেমন প্রত্যক্ষভাবে পাকিস্তানি বাহিনীর বর্বরতা দেখেছে, তেমনি দেখেছে অসহায় মানুষের আহাজারী। বুধা প্রত্যক্ষদর্শী, অন্যদিকে রাজু পরোক্ষভাবে উপলব্ধি করেছে মাত্র। তাই রাজু কোনোভাবেই বুধা চরিত্রের প্রতিনিধি হয়ে উঠতে পারেনি একথা নিঃসন্দেহে বলা যায়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের রাজু 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের যথার্থ প্রতিনি…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর