'অভেদ ধর্ম জাতি' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: মানুষের সবচেয়ে বড়ো পরিচয় মানুষ সৃষ্টির সেরা জীব। সকল জাতি-ধর্মের উর্ধে এটা সত্য যে, তিনি মানুষ। 'মানুষ' কবিতায় কবি কাজী নজরুল ইসলাম মনুষ্য ধর্মকে প্রাধান্য দিয়েছেন বা মনুষ্যত্বকে জাগ্রত করার ইঙ্গিত দিয়েছেন। সেখানে মানুষকে সকল জাতি-ধর্মের বাইরে গিয়ে মানুষকে মনুষ্য জ্ঞানে বা মানুষের জ্ঞাতি বলে আখ্যায়িত করেছেন। এখানে জাত-পাতের ভেদাভেদকে তুচ্ছ করে দেখেছেন। আর সে প্রসঙ্গেই কবি 'অভেদ ধর্মজাতি' কথাটি ব্যক্ত করেছেন।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'অভেদ ধর্ম জাতি' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর