"উদ্দীপকে 'অপরাজেয় ৭১' এবং 'কাকতাড়ুয়া' উপন্যাস উভয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল''। -মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের 'অপরাজেয় ৭১' এবং 'কাকতাড়ুয়া' উপন্যাস উভয়েই বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল''- মন্তব্যটি যথার্থ। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। দীর্ঘ সময় শাসন-শোষণের বলয় থেকে এত দ্রুত স্বাধীনতা লাভের নজির আর পৃথিবীতে নেই। এখানে বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে যে যার অবস্থান থেকে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলে। বাংলার দামাল ছেলেরা নানাভাবে পাকিস্তানি বাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। তবে আগে থেকেই বাঙালির সূর্যসন্তানদের হত্যার নীলনকশা শুরু করে পাকিস্তানিরা। বিশেষ করে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের পর বাঙালি জাগরণকে পাকিস্তানি বাহিনী ভয় পেতে শুরু করে। তাইতো তারা ২৫শে মার্চের কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর বর্বর হামলা চালায়। শুরু হয়ে যায় মুক্তির সংগ্রাম। জীবনের পরোয়া না করে বীর বাঙালি ৩০ লক্ষ শহিদের তাজা রক্ত ও দুলক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে। আর এ বীরদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত হয় নানা সৌধ। তেমনই একটি হচ্ছে অপরাজেয়-৭১। উপন্যাসে আমরা মুক্তিসপ্রামের নানা প্রতিকূলতা, যুদ্ধকৌশল ও পাকিস্তানি বাহিনীর বর্বরতাকে উপেক্ষা করে বাঙালির বুক চিতিয়ে লড়াই করা দেখেছি। অবশেষে বিজয়ের জয়গানও ধ্বনিত হয়েছে। তবে উদ্দীপকের মতো শহিদদের আত্মত্যাগকে স্বীকৃতির প্রসঙ্গ আসেনি। তাই একথা নিঃসন্দেহে বলা যায় যে, উদ্দীপকের 'অপরাজেয়-৭১' এবং 'কাকতাড়ুয়া' উপন্যাস উভয়ই আমাদের মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকে 'অপরাজেয় ৭১' এবং 'কাকতাড়ুয়া' উপন্যাস উভয়ে বাংলাদেশের …
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর