'বর্ণনায় বৈচিত্র্য থাকলেও 'জীবন-সংগীত' কবিতা ও উদ্দীপকের বিষয়বস্তু একই।'-মন্তব্যটির যথার্থতা যাচাই করো।
উত্তর: "বর্ণনায় বৈচিত্র্য থাকলেও 'জীবন-সঙ্গীত' কবিতা ও উদ্দীপকের বিষয়বস্তু একই।"- মন্তব্যটি যথার্থ। 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি সংসারে মানুষের প্রকৃত ভূমিকার স্বরূপ তুলে ধরেছেন। কবির মতে, সংসারবিরোধী হয়ে কোনো লাভ নেই। তাই সংসার সমরাঙ্গনে দৃঢ়চিত্তে লড়াই করে যেতে হবে। এভাবে নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে মানব জীবনকে সফল করে তুলতে হবে। উদ্দীপকের কবিতাংশে ভবিষ্যৎ প্রজন্মের সুষ্ঠু বিকাশের জন্য উপযুক্ত পৃথিবী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে। তাদের বসবাসের জন্য সর্বোত্তম আয়োজনের ব্যবস্থা করতে চান কবিতাংশটির কবি। আর সেই লক্ষ্য পূরণ করতে সবাইকে এগিয়ে আসার জন্য উদৃবুদ্ধ করেছেন তিনি। মহৎকর্মের ভেতর দিয়ে জীবনকে সার্থক করে তোলার এমন ভাবনা আলোচ্য 'জীবন-সঙ্গীত' কবিতায়ও গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। 'জীবন-সঙ্গীত' কবিতা ও উদ্দীপক উভয়ক্ষেত্রেই পৃথিবীতে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আলোচ্য কবিতায় কবি সেই লক্ষকে সামনে রেখেই সংসাররূপ যুদ্ধক্ষেত্রে বীরত্বের সাথে লড়াই করে যেতে বলেছেন। অন্যদিকে, উদ্দীপকের কবিতাংশে নবজাতকের জন্য সুন্দর এক পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত হয়েছে। এর মধ্য দিয়ে কবি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আদর্শ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার করেছেন। তবে তা করার জন্য 'জীবন-সঙ্গীত' কবিতার কবির নির্দেশিত পথেরই অনুগামী হতে হবে। কেননা, এর মধ্য দিয়েই যে মহত্ব অর্জন সম্ভব সেটিও স্পষ্ট করা হয়েছে উদ্দীপক ও আলোচ্য কবিতায়। এ বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'বর্ণনায় বৈচিত্র্য থাকলেও 'জীবন-সংগীত' কবিতা ও উদ্দীপকের বিষয়বস্ত…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর